ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

অ্যাম্বুলেন্সে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, যাত্রী নিহত

  • Mst Sweety
  • আপডেট সময় : ০৫:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪
  • ১২৩ বার পড়া হয়েছে

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের চৈতি গার্মেন্টস সংলগ্ন মল্লিকাপাড়ায় বাস উল্টে এক যাত্রী নিহত হয়েছেন।

সোমবার (২৩ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি। তবে তার বয়স আনুমানিক ৪৫ বছর হবে বলে জানিয়েছে হাইওয়ে পুলিশ।

কাঁচপুর হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মজিবুর রহমান জানান, চট্টগ্রামগামী লেনের সোনারগাঁয়ের মল্লিকাপাড়া এলাকায় একটি অ্যাম্বুলেন্সের পেছনে দ্রুতগতির একটি বাস ধাক্কা দেয়। এসময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই এক যাত্রী নিহত হন।

কাঁচপুর হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াহিদ মোরশেদ বলেন, যাত্রীবাহী একটি বাস উল্টে একজন যাত্রী মারা গেছেন। লাশটি উদ্ধার করা হয়েছে এবং নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

অ্যাম্বুলেন্সে ধাক্কা দিয়ে উল্টে গেল বাস, যাত্রী নিহত

আপডেট সময় : ০৫:৩৫:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪