ঢাকা ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৭৯ বার পড়া হয়েছে

চট্টগ্রামে সন্তানদের কাছে আবেগঘন ‘চিরকুট লিখে’ ক্যান্সার আক্রান্ত এক মুক্তিযোদ্ধা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২২ ডিসেম্বর) সন্ধ্যার আগে নগরীর ডবলমুরিং থানার নিজ বাসায় আত্মহত্যা করেন তিনি।

নিহত আবু সাইদ সরদারের দুই ছেলে ইমন ও সায়মন এবং পায়েল নামে এক মেয়ে সন্তান রয়েছে। তিনি ওই বাসায় তার ছেলে ইমনের পরিবারের সঙ্গে থাকতেন।

ডবলমুরিং থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. বায়েজিদ মিয়া জানান, খবর পেয়ে পুলিশ সন্ধ্যা ছয়টার দিকে তিনতলা ভবনটির ভাড়া বাসার একটি কক্ষের দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে। ওই কক্ষ থেকে বেশ কয়েকটি সুইসাইড নোট পাওয়া গেছে।

মূলত নোটগুলো লেখা হয়েছিল নিহতের দুই ছেলে, এক মেয়ে ও নাতির কাছে। সুইসাইড নোটগুলো দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

এসআই বায়েজিদ মিয়া বলেন, মূলত ক্যান্সার রোগের কারণে উনি খুব কষ্টে ছিলেন। গত ১৩ ডিসেম্বর তিনি আরেকবার আত্মহত্যার চেষ্টা করেছিলেন। কিন্তু সুযোগ না পাওয়ার কারণে তা হয়নি।

জানা যায়, নিহতের কক্ষ থেকে ৬টি সুইসাইড নোট উদ্ধার করেছে পুলিশ। সেখানে তার পরিবারের সদস্যদের নিকট আবেগঘন কিছু লেখা তিনি লিখেছেন। এ ছাড়া তার মৃত্যুর কারণ ও মৃত্যুর পর কিছু করণীয়ের ব্যাপারে তিনি সন্তানদের কিছু দায়িত্ব দেন।

সুইসাইড নোটগুলোতে তিনি লেখেন, নিজের ক্যান্সার রোগের এত চিকিৎসার পরও কষ্ট আর সহ্য করতে না পেরে অগত্য আত্মহত্যার পথ বেছে নিলাম। এসময় তিনি তার সন্তানসহ সবার কাছে ক্ষমা চান।

মেয়ে পায়েলকে লেখা সুইসাইড নোটে তিনি লিখেন, ক্যান্সার মনে হয় ফের ফিরে এসেছে। মুখে ঘা ও মাঝে মাঝে ব্যাথা করে। আসলে এ রোগের কোনও চিকিৎসা আছে বলে মনে হয় না। ইদানিং ক্যান্সারে কষ্ট পাচ্ছি।

সুইসাইড নোটে আবু সাইদ সরদারকে তাকে নগরীর চৌমহুনী কবরস্থানে নিজের মায়ের পাশে দাফনের জন্য বলে যান।

পুলিশ ধারণা করছে, মুক্তিযোদ্ধা আবু সাইদ সরদার অনেকটা ভেবে-চিন্তে সময় নিয়ে এ আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। নিহতের পারিবারিক সূত্র জানায়, মুক্তিযোদ্ধা কমান্ডার আবু সাইদ সরদার তার ছোট ছেলের পরিবারের সঙ্গে ওই বাসাতে থাকতেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

আবেগঘন চিরকুট লিখে মুক্তিযোদ্ধার আত্মহনন

আপডেট সময় : ০৩:৪৯:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪