ঢাকা ০১:২৪ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

‘সবারই আকুতি একটা সুষ্ঠু নির্বাচন হোক’

  • অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪
  • ১০৪ বার পড়া হয়েছে

নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার বলেছেন, মানুষ আমাদের যেখানে দেখে দুটো কথা বলতে চায়। তাদের মনের আকুতি ব্যক্ত করতে চায়। তাদের সবারই আকুতি একটা সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন হোক। যার মাধ্যমে গণতন্ত্র একটা শক্ত ভীতের ওপর দাঁড়াবে। এটা জনআকাঙ্খা এবং আমাদেরও একই আকাঙ্খা।

রবিবার (২২ ডিসেম্বর) সকালে চট্টগ্রাম জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন আয়োজিত অংশীজনদের সাথে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বদিউল আলম বলেন, আমরা সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রতিনিধিদের সাথে একত্রিত হচ্ছি। তাদের সুপারিশ, প্রস্তাব এবং অভিজ্ঞতা শুনেছি। আমরা নির্বাচন কমিশন, সংসদ নির্বাচন, রাষ্ট্রপতি নির্বাচন, ভোটার তালিকা, রাজনৈতিক দলের গণতন্ত্রের বিষয়ে, নির্বাচনীয় অপরাধ, নারীর ক্ষমতায়ন সম্পর্কে আলোচনা হয়েছে। সবার উপরে নাগরিক। তাই আপনাদের মতামতও আপনারা দিতে পারেন।

তিনি বলেন, আমরা সততা ও নিষ্ঠার সাথে প্রস্তাবগুলো দিবো। মানুষের কাছ থেকে যেটা শুনেছি, আমাদের যে জ্ঞান বুদ্ধি আছে, অভিজ্ঞতা, বিবেচনা সেগুলো ব্যবহার করে কতগুলো প্রস্তাবনা দিবো। কিন্তু বাস্তবায়ন আমাদের দায়িত্ব নয়। রাজনৈতিক দল, সরকার, বিভিন্ন কর্মকর্তা সবাই মিলে বাস্তবায়ন করবেন। আমাদের সকলেরও বাস্তবায়নের দায়িত্ব থাকবে। আমাদের কাজ হলো নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যাপারে প্রস্তাবনা দেওয়া। কারা নির্বাচনে আসবে, আসবেনা। কারা নির্বাচনে যুক্ত থাকবে, থাকবে না, সে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

এসময় অন্যদের মধ্যে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ড. তোফায়েল আহমেদ, জেসমিন টুলি, ড. মোহাম্মদ আব্দুল আলীম, ছাত্র প্রতিনিধি সাদিক আরমান, চট্টগ্রাম জেলা প্রশাসক ফরিদা খানমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

‘সবারই আকুতি একটা সুষ্ঠু নির্বাচন হোক’

আপডেট সময় : ০২:১৩:৪৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪