ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

যশোর মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ

যশোর থেকে বৃহত্তর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেছেন, পদ্মা সেতুর লিংক প্রজেক্ট উদ্বোধনের ঘোষণা আমাদের আনন্দিত করতে পারছে না। মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচী যশোরবাসীকে হতাশ ও ক্ষুব্ধ করেছে।

নেতৃবৃন্দ বলেন, নিজ শহর থেকে ঢাকায় অফিস করার মত সময়সূচী ও ট্রেন দেওয়ার ঘোষণা সহ ৬দফা দাবি মানার অঙ্গীকার দেওয়া না হলে সর্বাত্মক কর্মসূচি পালন করা হবে। গতকাল রবিবার প্রেসক্লাব যশোরে এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ কথা বলেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন বৃহত্তর যশোর রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির সদস্য সচিব ইঞ্জিনিয়ার রুহুল আমিন।

কমিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের আহ্বায়ক কাউসার আলী, অধ্যক্ষ শাহীন ইকবাল, অ্যাডভোকেট আমিনুর রহমান হিরু, হারুন অর রশিদ, অ্যাডভোকেট মাহমুদ হাসান বুলু,জিল্লুর রহমান ভিটু,দীপঙ্কর দাস রতন, ইঞ্জিনিয়ার হাসান, মিলন রহমান প্রমূখ।

রেল যোগাযোগ উন্নয়ন সংগ্রাম কমিটির নেতৃবৃন্দ বলেন, আগামী ২৪ ডিসেম্বর যশোর ঢাকা পদ্মা সেতুর লিংক প্রজেক্ট উদ্বোধনের দিন বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে। একই সাথে যশোর জেলা প্রশাসকের মাধ্যমে বৃহত্তর যশোরের রেল যোগাযোগের দাবি দাওয়া আদায়ে রেলওয়ে উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করা হবে। সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ সকল কর্মসূচিতে যশোেরর সকল স্তরের জনগণকে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

যশোর মাত্র একটি ট্রেন ও ঘোষিত সময়সূচীতে যশোরবাসী হতাশ ও ক্ষুব্ধ

আপডেট সময় : ০৯:১৪:০২ পূর্বাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪