ঢাকা ০১:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ফরিদপুরে শিশুকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

ফরিদপুরে জিহাদ মাতুব্বর (১৩) নাম এক শিশুকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামী সিফাত মোল্যাসহ (২৪) দুইজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। সিফাত জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামের হালিম মোল্যার ছেলে। এছাড়া একই সাথে অপর আসামী মৃগী গ্রামের মৃত আসাদ শেখের ছেলে সজল শেখকেও (১৯) গ্রেপ্তার করা হয়েছে।

আজ শুক্রবার সন্ধ্যায় প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান র‍্যাব-১০ ফরিদপুর ক্যাম্পের সহকারী পরিচালক ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার। এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে গাজীপুর জেলার কালিয়াকৈর থানার সফিপুরে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র‍্যাবের এই কর্মকর্তা জানান, শিশুকে জ্যান্ত কবরের ঘটনায় মামলা হলে ছায়া তদন্ত শুরু করে র‍্যাব। এক পর্যায়ে তথ্য প্রযুক্তির মাধ্যমে র‍্যাব-১ সহযোগিতায় গাজীপুরের সফিপুর থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। সন্ধ্যায় তাঁদের কোতয়ালী থানায়  হস্তান্তর করা হয়েছে।
এর আগে গত ৭ ডিসেম্বর জেলা সদরের কানাইপুর ইউনিয়নের হোগলাকান্দি গ্রামে ওয়াজ মাহফিল থেকে শিশু জিহাদকে নির্যাতন করে জ্যান্ত কবর দেয়ার চেষ্টা চালায় একটি কিশোর গ্যাং। জিহাদ পাশ্ববর্তী কৃষ্ণনগর ইউনিয়নের বড় মাধবপুর গ্রামের ব্যবসায়ী মোস্তাক মাতুব্বরের ছেলে।
এ ঘটনার একটি ভিডিও ফেসবুকে ভাইরাল হলে সমালোচনা শুরু হয়। যে ভিডিওতে মাটি খুড়ার দৃশ্যসহ নির্মমতার দৃশ্য ফুটে ওঠে। ঘটনার পরে ওই শিশুর বাবা কোতয়ালী থানায় ৬ জনের নাম উল্লেখ করে অপহরণ ও শিশু নির্যাতন আইনে মামলা করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ফরিদপুরে শিশুকে জ্যান্ত কবর দেয়ার চেষ্টার ঘটনায় প্রধান আসামীসহ গ্রেপ্তার ২

আপডেট সময় : ১০:৫০:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২১ ডিসেম্বর ২০২৪