ঢাকা ১১:২২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

পূর্বাচলের ৩০০ ফিটে মোটরবাইকের ২ আরোহী নিহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কুড়িল বিশ্বরোড-কাঞ্চন সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে আব্দুর রউফ ও শিপন নামে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছেন। বুধবার (১৮ ডিসেম্বর) দুপুরে পূর্বাচল উপশহরের ৩০০ ফুট সড়কের ভুইয়াবাড়ী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তারা ঢাকা থেকে কাঞ্চনের দিকে যাচ্ছিল।

নিহতদের বন্ধু রাকিব হাসান জানান, রাজধানীর বসুন্ধরা যমুনা ফিউচারপার্ক এলাকায় নিহত আব্দুর রউফ ও শিপনের মোবাইলের দোকান রয়েছে। বুধবার মার্কেট বন্ধ থাকায় তারা ৬টি মোটরসাইকেল যোগে ১২জন বন্ধু পূর্বাচলের ৩০০ ফিট সড়ক পথে চাঁদপুর যাচ্ছিল। দুপুরের দিকে তারা পূর্বাচলের ৩নং সেক্টরের ভুঁইয়াবাড়ী ব্রিজে পৌছলে শিপন ও রউফের মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই শিপন ও রউফ মারা যান।
তিনি আরো বলেন, প্রায় সময়ই বসুন্ধরা ফিউচার পার্ক মার্কেটের ব্যবসায়ী বন্ধুরা মিলে মোটরসাইকেল যোগে বিভিন্ন স্থানে ঘুরতে যান। বুধবার চাঁদপুরের উদ্দেশ্যে রওয়ানা দিলে পূর্বাচলের ৩০০ ফিট সড়কে শিপন ও রউফের মোটরসাইকেলটি দুর্ঘটনার কবলে পড়ে।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী জানান, পুলিশ ঘটনাস্থল থেকে আব্দুর রউফ ও শিপনের লাশ উদ্ধার করেছে। তারা দুজনই ঘটনাস্থলে মারা গেছেন। লাশ নারায়ণগঞ্জ মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। তাছাড়া নিহতের পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করা হচ্ছে।
উল্লেখ্য, গত সোমবার রাতে মোটরসাইলে নিয়ন্ত্রণ হারিয়ে কলেজছাত্রী সুজানা ও তার বন্ধু শাহিনুর রহমান কাব্য নামে দুই আরো নিহত হয়েছেন। তাদের লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

পূর্বাচলের ৩০০ ফিটে মোটরবাইকের ২ আরোহী নিহত

আপডেট সময় : ১২:১০:৫১ অপরাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪