ঢাকা ১০:৫৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

ফরিদপুর-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার নওপাড়া বাসস্ট্যান্ডে সোমবার বিকেলে বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত হয়েছে।

নিহতরা হলেন মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপি(৪৫) এবং মোটরসাইকেল আরোহী খন্দকার মামুনুর রহমান (৪৫)। এদের মধ্যে দীপক কাপাসিয়া গোপী ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলার খালাসীর ডাঙ্গী গ্রামের পরশ কাপাসিয়ার ছেলে। অপরদিকে খন্দকার মামুনুর রহমান ফরিদপুর জেলার সদর উপজেলার পশ্চিম আলিপুর  মহল্লার খন্দকার বজলুর রহমানের ছেলে।

ভাঙ্গা থানার উপ পরিদর্শক হাবিবুর রহমান জানান, ফরিদপুর থেকে ভাঙ্গাগামী একটি মোটরসাইকেলকে পিছন দিক থেকে অজ্ঞাত একটি বাস ধাক্কা দিলে ঘটনাস্থলেই  মোটরসাইকেল চালক দীপক কাপাসিয়া গোপী মারা যান। তার সঙ্গে থাকা অপর আরোহী খন্দকার মামুনুর রহমানকে গুরুতর আহত অবস্থায় ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।
ভাঙ্গা হাইওয়ে থানার উপ-পরিদর্শক আব্দুল্লাহেল বাকী ঘটনার সত্যতা স্বীকার করেন। তিনি বলেন অজ্ঞাতবাসটি অনুসন্ধান করা হচ্ছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ভাঙ্গায় বাসের ধাক্কায় মোটরসাইকেলের ২ আরোহী নিহত

আপডেট সময় : ০৩:৪২:৫৪ অপরাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪