ঢাকা ১১:০০ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

নওগাঁয় ব্রীজের নিচে থেকে ডাকাতের জ/বাই করা লা/শ উ/দ্ধার

নওগাঁর মহাদেবপুর উপজেলার একটি ব্রীজের নিচে থেকে জাইদুল ইসলাম (৪২) নামের এক ডাকাতের জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। রোববার সন্ধ্যার সময় ধান কাঁটা আদিবাসী শ্রমিকরা দেখতে পেয়ে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

নিহত জাইদুল পার্শ্ববর্তী পত্নীতলা উপজেলার ঘোষনগর ইউনিয়নের কোতালী গ্রামের বাসিন্দা মৃত অছিম উদ্দিনের ছেলে।

স্থানীয় ও থানা সূত্রে জানা যায়, উপজেলার কালনা গ্রামের একটি মাঠে স্থানীয় আদিবাসীরা ধান কাটার কাজ করছিলেন। তাদের কাজ শেষে সন্ধ্যার সময় বাড়ি আসার সময় গ্রামীণ সড়কের একটি ব্রীজের নিচে পলিথিন দেখতে পায় তারা। তাদের মধ্যে থেকে একজন নারী সেই পলিথিনের কাছে গিয়ে গলা কাঁটা একটি লাশ বাঁধা দেখে চিৎকার দেয়। সে সময় তাদের চিৎকারে অন্যরা এসে থানায় খবর দিলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। তবে স্থানীয়রা আরও বলেন, নিহত জাইদুল ইসলাম একজন ডাকাত ছিলো। সে চুরি, ছিনতাই ও ডাকাতি করতো। তার নামে বিভিন্ন থানায় কয়েকটি মামলা আছে।

সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ মো. হাশমত আলী বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন অন্তে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আগামীকাল ময়নাতদন্তের জন্য জেলা মর্গে প্রেরণ করা হবে। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাইয় ও ডাকাতির কয়েকটি মামলা আছে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

নওগাঁয় ব্রীজের নিচে থেকে ডাকাতের জ/বাই করা লা/শ উ/দ্ধার

আপডেট সময় : ০৪:৫৪:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৬ ডিসেম্বর ২০২৪