ঢাকা ০৮:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সদরপুরে হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২

ফরিদপুরের সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামন তিতাস কে আটক করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে ১৩ই ডিসেম্বর শুক্রবার রাত ১০টার দিকে পর্যটন নগরী কক্সবাজার সদর এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের আটক করে কক্সবাজার র‌্যাব-১৫ এর অভিযানিক দল।

ওই সময় ইউপি চেয়ারম্যান ও তার ছোট ভাই সুমন মিয়া(২৫) ও চেয়ারম্যানের সহযোগী তারেক সরদার(৪০) মোট তিনজন কে আটক করা হয়। পরবর্তীতে তাদের কক্সবাজার থানায় সোপর্দ করে র‌্যাব। চেয়ারম্যান তিতাস ২০২২সালের ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ থেকে মনোনয়ন পেয়ে নৌকা প্রতীকে চেয়ারম্যান নির্বাচিত হন।

গত ১০ই ডিসেম্বর সদরপুর থানায় কৃষ্ণপুর ইউনিয়নের যাত্রাবাড়ি গ্রামের মৃত আলেম শেখের পুত্র রুবেল শেখ বাদী হয়ে ওই ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আক্তারুজ্জামান তিতাস কে প্রধান করে মোট ২০জনের বিরুদ্ধে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। ওই মামলায় আরও অজ্ঞাতনামা আসামী রয়েছে আরও ৭থেকে ৮জন।

স্থানীয় সুত্রে জানা যায়, সদরপুর উপজেলার কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গত ৪ই ডিসেম্বর তারিখে কৃষ্ণপুরে আধিপত্য বিস্তার নিয়ে বর্তমান চেয়ারম্যান মোঃ আক্তাররুজ্জামান তিতাস ও সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ফকিরের সমর্থকদের মধ্যে মারামারির এক পর্যায়ে গুলিবর্ষণ করা হয়। তিতাসের সমর্থকের গুলিতে বিল্লাল ফকিরের সমর্থক মোঃ রুবেল হোসেন কে প্রকাশ্য গুলি করে গুরুতর আহত করা হয়। ওই সময় রুবেল কে এলাকা থেকে উদ্ধার করে সদরপুর হাসপাতালে নেওয়া হলে অবস্থার অবনতি থাকায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজে নিয়ে ভর্তি করা হয়। পরবর্তীতে রুবেল শেখ ১০ ডিসেম্বর বাদী হয়ে একাধিক অপরাধমূলক ধারায় মামলা দায়ের করেন।

এ ব্যাপারে সদরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক (এস আই) মোঃ মামুন, ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কক্সবাজার র‌্যাব-১৫ তাদের আটক করে স্থানীয় থানায় সোপর্দ করে। পরবর্তীতে আমাদের সাথে যোগাযোগ হলে সদরপুর থানা থেকে আটকৃতদের বিরুদ্ধে মামলার কপি পাঠানো হয়। থানায় মামলা দায়েরের পর থেকে আসামীরা নিজ এলাকা থেকে পালিয়ে কক্সবাজারে অবস্থান করছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সদরপুরে হত্যা চেষ্টার অভিযোগ করা মামলায় ইউপি চেয়ারম্যানসহ আটক ২

আপডেট সময় : ০৪:০১:০১ অপরাহ্ন, শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪