নওগাঁর দোগাছি বদ্ধ ভূমিতে সদর উপজেলা প্রশাসনের আয়োজনে শনিবার (১৪ ডিসেম্বর) সন্ধ্যায় শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে মোমবাতি জ্বালিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক আব্দুল আউয়াল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পুলিশ সুপার মো: কুতুব উদ্দিন এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার এস এম রবিন শীষ, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার এস এম সিরাজুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা প্রফেসর অলিউল্লাহ্ সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অন্তর আহমেদ, নওগাঁ জেলা প্রতিনিধি : 









