ঢাকা ০৯:৪৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির গ্রেফতার

কুষ্টিয়া সদর উপজেলার বটতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান মিন্টু ফকিরকে গ্রেফতার করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার বটতৈল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে।

জানা গেছে, গত ৫ আগষ্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনের সময় আন্দোলনকারী আশরাফুল ইসলামকে হত্যা মামলায় মিজানুর রহমান মিন্টু ফকিরকে গ্রেফতার দেখানো হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে গত ৫ আগস্ট দুপুর দেড়টার দিকে কুষ্টিয়া শহরের বকচত্বরের উত্তর দিকে রউফ চৌধুরীর মার্কেটের সামনে আশরাফুল ইসলামকে তলপেট, বাম পায়ের উরুসহ শরীরের বিভিন্নস্থানে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় ২০ আগস্ট নিহত আশরাফুল ইসলামের স্ত্রী লাবণী আক্তার ইতি কুষ্টিয়া মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

এ মামলায় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীসহ মোট ২৯ জনের নাম উল্লেখ করা হয়। এ ছাড়া আরও ৫০-৬০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নিহত আশরাফুল ইসলাম কুষ্টিয়া সদর উপজেলার শালদহ গ্রামের কফিল উদ্দিনের ছেলে। তিনি পেশায় একজন রংমিস্ত্রি ছিলেন।

এ বিষয়ে কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিহাবুর রহমান শিহাব জানান, আন্দোলনকারী আশরাফুল ইসলামকে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মিজানুর রহমান। বটতৈল এলাকায় অভিযান চালিয়ে আজ তাকে গ্রেফতার করা হয়েছে। মামলার পর থেকে তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। তাকে আদালতের মাধ্যমে কুষ্টিয়া কারাগারে পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িত বাকি আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

কুষ্টিয়ায় ইউপি চেয়ারম্যান মিন্টু ফকির গ্রেফতার

আপডেট সময় : ০২:০৮:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর ২০২৪