ঢাকা ০৪:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

যশোরের মনিরামপুর সড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর মরা দেহ উদ্ধার

যশোরের মনিরামপুরে রাস্তার পাশ থেকে জহিরুল ইসলাম (৫০) নামে এক স্যানাটারী ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে উপজেলার দূর্বাডাঙ্গা-কোনাকোলা সড়কের পাশ থেকে ওই ব্যবসায়ীর শরীরে একাধিক জখম করা রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত জহিরুল ইসলাম পার্শবর্তী গোবিন্দপুর গ্রামের খোরশেদ সানার ছেলে। কোনাকোলা বাজারে তার একটি স্যানাটারী পার্টস্ এর দোকান রয়েছে।

স্থানীয় বাসিন্দা ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জহিরুল ইসলাম গতকাল মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে তার ব্যবহৃত মোটরসাইকেলযোগে কোনাকোলা বাজারে নিজের স্যানেটারীর দোকানে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন। পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিত ভাবে তাকে কেউ কুপিয়ে হত্যা করে সড়কের পাশে ফেলে রেখে গেছে। নিহতে মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন স্থানে একাধিক জখমের চিহ্ন রয়েছে।

এ বিষয়ে মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর মোহাম্মদ বলেন, ‘জহিরুল ইসলাম নামে একজনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। এ বিষয়ে তদন্ত চলছে। নিহতের লাশ থানায় এনে সুরতহাল প্রতিবেদন করে ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে,তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

যশোরের মনিরামপুর সড়কের পাশ থেকে এক ব্যবসায়ীর মরা দেহ উদ্ধার

আপডেট সময় : ১১:৩৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪