ঢাকা ০৮:৩২ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃ/ত্যু

নওগাঁন মান্দায় ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেন (২৭) সহ তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার দেলুয়াবাড়ী-চৌবাড়িয়াহাট আঞ্চলিক সড়কের ভারশোঁ ইউপির বাঁকাপুর এলাকায় এ দূর্ঘটনাটি ঘটে।

নিহত শাকিল হোসেন জেলার মহাদেবপুর উপজেলার ফাজিলপুর গ্রামের মাজেদ আলীর ছেলে, নিহত জাহিদুল ইসলাম কালুশহর গ্রামের মৃত আবদুল লতিফের ছেলে এবং নিহত নুর আলম মান্দা উপজেলার শ্রীরামপুর (সুতিরহাট) এলাকার বাসিন্দা। ঘটনায় নিহতের পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শাকিল হোসেন পেশায় একজন রং মিস্ত্রী। প্রতিদিনের মতো তার কাজ শেষ করে চৌবাড়িয়াহাট এলাকা থেকে তারা তিনজন বাসায় ফিরছিলেন। পথিমধ্যে ঘটনাস্থলে এলে দ্রতগামী একটি ট্রাকের সাথে তাঁদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শাকিল হোসেনের মৃত্যু হয় এবং তাঁর সাথে থাকা অপর দুইজন গুরুতর আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে নিয়ে যাওয়ার পর জাহিদুল ইসলাম ও নূর আলমের মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনছুর রহমান বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথেই ঘটনাস্থলে গিয়ে নিহতের সুরতহাল প্রতিবেদন অন্তে লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। এবিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান তিনি।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

নওগাঁর মান্দায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী তিনজনের মৃ/ত্যু

আপডেট সময় : ০৪:৪৫:৪০ পূর্বাহ্ন, বুধবার, ১১ ডিসেম্বর ২০২৪