ঢাকা ০৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

সিংড়ায় মায়ের হাতে মেয়েকে হত্যার অভিযোগ, সৎ মা গ্রেফতার

নাটোরের সিংড়ায় হাওয়া খাতুন (৮) নামে আট বছরের এক শিশুকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে সৎ মায়ের বিরুদ্ধে।এ ঘটনায় পুলিশ সৎ মা নুপুর বেগমকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে। সোমবার (৯ ডিসেম্বর) সকালে উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে এ ঘটনা ঘটে।

সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসমাউল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শিশু হাওয়া খাতুন (৮) উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামের মো. হাফিজুল ইসলামের মেয়ে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সিংড়া উপজেলার হাতিয়ান্দহ ইউনিয়নের দিঘল গ্রামে হাফিজুল ইসলাম পুকুর পাহারার কাজ করেন। পুকুর পাড়ে স্ত্রী ও মেয়েকে নিয়ে একটি ঘরে তিনি বসবাস করতেন। সোমবার সকালে সৎ মা নুপুর বেগম তার সতীনের আট বছরের মেয়ে হাওয়া খাতুনকে মাথায় কুপিয়ে রক্তাক্ত জখম করে পুকুরের পানিতে ফেলে দেয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত শিশুর মরদেহ উদ্ধার করে। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য নিহতের সৎ মা নুপুর বেগমকে আটক করে থানায় নিয়ে যায়।

নিহত শিশু হওয়া খাতুনের বড় আম্মু জুলেখা বেগম বলেন, নুপুর পাশের এলাকার এক ছেলের সাথে পরকীয়ায় আসক্ত ছিল তাদের একসাথে দেখতে পেয়েছিল হাওয়া বিষয়টি তার বাবা হাফিজুর কে বলে দেওয়ার কারনে মাঝে মাঝে শিশুটিকে মারধর করতো তার সৎ মা নুপুর এর আগেও অনেক ছেলের সঙ্গে সম্পর্ক করতো বলে জানান তিনি।

ওসি মো. আসমাউল হক বলেন, বিষয়টি জানার পরই পুলিশ ঘটনাস্থল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করে। শিশুটির মাথায় আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জিজ্ঞাসাবাদের জন্য সৎ মাকে আটক করে থানায় আনা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ তদন্ত করছে বলে তিনি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

সিংড়ায় মায়ের হাতে মেয়েকে হত্যার অভিযোগ, সৎ মা গ্রেফতার

আপডেট সময় : ১২:০২:০১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪