ঢাকা ০৮:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

নওগাঁ রাজশাহী মহাসড়কে বাস ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত -২

নওগাঁর মান্দায় প্রাইভেটকার ও যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।সোমবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে নওগাঁ-রাজশাহী মহাসড়কের মোহাম্মদপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় প্রাইভেটকারের আরও দুই যাত্রী আহত হন।

নিহতরা হলেন, নওগাঁর সাপাহার উপজেলা সদরের চৌধুরীপাড়া এলাকার আব্দুল জব্বারের ছেলে মাহিন আহম্মেদ সাগর (২৭) ও এনামুল হকের ছেলে আলভি রাব্বানী জিহান (৩০)। আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করা হয়েছে। তাঁদের নাম-পরিচয় পাওয়া যায়নি।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, একটি প্রাইভেটকার হতাহতরা সাপাহার থেকে রাজশাহী যাচ্ছিলেন। পথে উল্লেখিত স্থানে রাজশাহী থেকে নওগাঁগামী হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই সাগর ও জিহান নিহত হন। দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহত দু’জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বিষয়টি নিশ্চিত করে মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান বলেন, সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের সহায়তায় ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করে হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

নওগাঁ রাজশাহী মহাসড়কে বাস ও প্রাইভেট কার সংঘর্ষে নিহত -২

আপডেট সময় : ১১:৪৯:১৩ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪