ঢাকা ০৪:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ট্রেনের সিগন্যাল পড়ায় রিকশা আটকানোয় পুলিশ সদস্যকে জুতাপেটা করলো দুই নারী

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪
  • ৯২ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জুতাপেটা করেছে দুই নারী। সোমবার (৯ ডিসেম্বর) বেলা এগারোটার দিকে কোর্ট স্টেশন মসজিদের সামনের মোড়ে (আরসিআরসি সড়ক) এ ঘটনা ঘটে।

জানা যায়, সকালে মসজিদের মোড়ে দায়িত্ব পালন করছিলেন ট্রাফিক পুলিশের এক কনস্টেবল। তখন স্টেশনে ট্রেনের সিগন্যাল পড়ে। স্থানীয়রা বলেন, ওই দুই নারী একটি বাচ্চাকে নিয়ে স্কুলে যাচ্ছিলেন। এ সময় সড়কে অতিরিক্ত যানজট থাকায় রিকশায় থাকা দুই নারীর রিকশা আটকে দেন ট্রাফিক পুলিশের ওই কনস্টেবল। তবে তারা ট্রেনের সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করলে বাধা দেয় পুলিশ কনস্টেবল। সেখান থেকেই শুরু হয় তর্ক-বিতর্ক।

স্থানীয় একটি ফার্মেসির সিসিটিভি ফুটেজে দেখা যায়, ওই দুই নারীর সাথে থাকা শিশুকে স্কুলে পৌঁছে দিয়ে ফেরার পথে ট্রাফিক পুলিশের দিকে তেড়ে এসে প্রথমে একজন ধাক্কা দেয়। এরপর আরেকজন ট্রাফিক পুলিশের মুখে জুতা দিয়ে আঘাত করে। তারপর তাদের সাথে ধ্বস্তাধস্তি শুরু হয়। একপর্যায়ে স্থানীয়রা ঠেকালে ওই দুই নারী চলে যায়। এই ঘটনার সিসিটিভি ফুটেজ ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ বলেন, ট্রেনের সিগন্যাল পড়েছিল, তবে ওই দুই নারী সিগন্যাল উপেক্ষা করে জোরপূর্বক যাওয়ার চেষ্টা করে। সেখানে ট্রফিক পুলিশ বাধা দিলে বাকবিতন্ডা হয়। পরে ওই দুই নারী পথচারী ঘুরে এসে ট্রাফিক পুলিশকে ধাক্কা দেয় এবং জুতা দিয়ে পেটায়।

তিনি বলেন, এ বিষয়ে জানার জন্য ট্রাফিক কনস্টেবলকে ডেকেছি। তার কাছ থেকে বিস্তারিত জেনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। এখনও ওই দুই নারীর পরিচয় পাওয়া যায়নি, তাদের সন্ধান চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ট্রেনের সিগন্যাল পড়ায় রিকশা আটকানোয় পুলিশ সদস্যকে জুতাপেটা করলো দুই নারী

আপডেট সময় : ১১:৪৬:৩১ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪