ঢাকা ০৭:১৪ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

কুষ্টিয়ায় পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ, ৫৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত

সেবার ব্রতে চাকরি’—এই শ্লোগানে কুষ্টিয়া জেলায় নিয়োগ যোগ্য শূণ্য পদের বিপরীতে সম্পুর্ণ মেধা, যোগ্যতা ও স্বচ্ছতার মাধ্যমে গত ০৪ ডিসেম্বর’২৪ রাতে কুষ্টিয়া জেলায় বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ সেপ্টেম্বর ২০২৪ এর লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষা শেষে প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের ফলাফল প্রকাশ করা হয়েছে।

কুষ্টিয়া জেলার পুলিশ সুপার ও টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি জনাব মোঃ মিজানুর রহমান কুষ্টিয়া পুলিশ লাইন্সে আনুষ্ঠানিকভাবে টিআরসি নিয়োগ কার্যক্রমের সকল ইভেন্টে কৃতকার্য প্রার্থীদের লিখিত, মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী উত্তীর্ণ প্রাথমিক ভাবে নির্বাচিত প্রার্থীদের নাম ও ফলাফল ঘোষণা করেন।

এসময় শতভাগ মেধা ও যোগ্যতার ভিত্তিতে স্বচ্ছতার মাধ্যমে নিয়োগ পাওয়ায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে অনেকে আবেগপ্রবণ হয়ে তাৎক্ষণিক অনুভূতি ব্যক্ত করেন।

পুলিশ সুপার তার বক্তব্যে উত্তীর্ণদের অভিনন্দন জানিয়ে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সাথে দেশসেবার মনোভাব নিয়ে বাংলাদেশ পুলিশ বাহিনীতে কাজ করার প্রেরণা ও প্রেষণা প্রদান করেন।

এসময় নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য সাতক্ষীরা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) জনাব মীর আসাদুজ্জামান, বিপিএম, মেহেরপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, (সদর সার্কেল) জনাব আব্দুল করিম, সহ জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কুষ্টিয়া জেলার ট্রেইনি রিক্রুট কনস্টেবল ৫৭ জনের শূন্য পদের বিপরীতে প্রিলিমিনারি স্ক্রিনিং শেষে প্রায় ৪৫০০ জন প্রার্থী শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পান। শারীরিক মাপ ও শারীরিক সক্ষমতা যাচাই পরীক্ষায় উত্তীর্ণ ৫৯১ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে এবং লিখিত পরীক্ষায় ১১১ জন প্রার্থী উত্তীর্ণ হয়ে মনস্তাত্ত্বিক ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করে তন্মধ্যে প্রাথমিকভাবে মেধায় ৫৪ জন ও মুক্তিযোদ্ধা কোঠায় ০৩ জন সহ সর্বমোট ৫৭ জনকে মনোনীত করে কুষ্টিয়া জেলা টিআরসি নিয়োগ বোর্ড ৷ এছাড়া অপেক্ষমান তালিকায় রাখা হয়েছে ০৬ জন প্রার্থীকে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

কুষ্টিয়ায় পুলিশ নিয়োগের লিখিত পরীক্ষা ফল প্রকাশ, ৫৭ জন প্রাথমিকভাবে নির্বাচিত

আপডেট সময় : ০২:৪২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর ২০২৪