ঢাকা ০১:১৮ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ভারতীয় নাগরিক আটক

ভারতীয় নাগরিক মোঃ নাজির উদ্দিন কার্তিক (২৫) কে আটক করেছে নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)। মঙ্গলবার সকাল ৯টায় চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার কেতাব বাজার নামক এলাকা থেকে তাকে আটক করে।

নাজির উদ্দিন কার্তিক ভারতের বিহার জেলার আবাদপুর থানার গোবিন্দপুর গ্রামের মৃত মছির উদ্দিনের ছেলে। রাত ৯টায় ১৬ বিজিবি নওগাঁ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর থানার অন্তর্গত নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) এর অধীনস্থ বাংগাবাড়ি বিওপির নিয়মিত টহল দল সীমান্ত পিলার ২০৪/এমপি হতে আনুমানিক ১ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে কেতাব বাজারে টহল পরিচালনা করছিলো। টহল পরিচালনার সময় একজন ব্যক্তি সন্দেহ জনক গতিবিধি লক্ষ্য করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে জানা যায় তিনি ভারতীয় নাগরিক।

পরবর্তীতে ওই ব্যক্তির নিকট তার পাসপোর্ট বা বৈধ ডকুমেন্ট চাওয়া হলে কিছুই দেখাতে পারেননি। তাকে তল্লাশী করা হলে তার নিকট ভারতীয় ১০ রুপি এবং বাংলাদেশী নগদ অর্থ ২৫০ টাকা পাওয়া যায়।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়- নাজির উদ্দিন কার্তিক স্বীকার করেছেন গত ১০-১২ দিন পূর্বে অবৈধ উপায়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেন। তার অসংলগ্ন উত্তরে সন্দেহজনক হওয়ায় এবং তার কাছে বৈধ কোন কাগজপত্র না থাকায় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আইনী ব্যবস্থা গ্রহন করা হবে।

নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি) অধিনায়ক লে. কর্ণেল মুহম্মদ সাদিকুর রহমান বলেন- সকালে
নাজির উদ্দিন কার্তিক বাজারে ঘুরাফেরা করছিল। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। স্থানীয় ইউপি চেয়ারম্যানও জানান তিনি ওই এলাকার মানুষ না। সে ঠিকমতো কথাও বলছিলোনা। তাকে মানষিক ভারসাম্যহীন মনে হয়েছে। ট্রেনে চড়ে ওই এলাকায় এসেছে বলেও জানায়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ভারতীয় নাগরিক আটক

আপডেট সময় : ১১:০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪