ঢাকা ০৬:৫৮ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে সদরপুরে স্মরণসভা

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের স্মরণে ফরিদপুরের সদরপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (৩০ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় উপজেলা হলরুমে এ স্মরণসভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আল মামুনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, সদরপুর থানার পুলিশ পরির্দশক (তদন্ত) আনিসুর রহমান, উপজেলা বিএনপির আহবায়ক কাজী বদরুজ্জামান, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্যা, যুগ্ন আহবায়ক বাহলুল মাতুব্বর, উপজেলা যুবদল নেতা বিল্লাল হোসেন পেয়াদা, উপজেলা জামায়াতে ইসলামীর আমির দেলোয়ার হোসেন, সেক্রেটারি আবু বক্কর সিদ্দিক প্রমুখ।

বক্তাগণ গণঅভ্যুত্থানে শহিদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বলেন, ১৯৫২, ১৯৭১, ১৯৯০, ২০২৪ সালে সকল যুদ্ধবিগ্রহ, গণঅভ্যুত্থানে ছাত্র-জনতার অগ্রণী ভূমিকা অনস্বীকার্য। প্রতিটি আন্দোলন সংগ্রামে নারীদেরও সহযোগিতা ছিলো উল্লেখযোগ্য। যুদ্ধ এখনও শেষ হয়নি অসাম্প্রদায়িক দেশ বিনির্মাণ যুদ্ধ, দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ, বৈষম্যের বিরুদ্ধে যুদ্ধ এখনও চলমান রয়েছে। যে যুদ্ধের যোদ্ধা হিসেবে আজকের শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হয়ে সাহসিকতার সাথে মুকাবেলা করতে হবে।

আলোচনা শেষে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহতদের রুহের মাগফেরাত কামনা এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া করা হয়। পরে আন্দেলনে অংশ নেয়া আহতদের সম্মাননা প্রদান করা হয়।

স্মরণসভায় ম্যানেজিং কমিটির সদস্য, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থীবৃন্দ ও সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত-শহীদদের স্মরণে সদরপুরে স্মরণসভা

আপডেট সময় : ১০:২৪:৫২ পূর্বাহ্ন, শনিবার, ৩০ নভেম্বর ২০২৪