ঢাকা ১২:১১ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

যশোরে এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের শাস্তির দাবিতে মানববন্ধন

যশোরে এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। শুক্রবার বেলা ১০টা থেকে ১১টা পর্যন্ত ঝিকরগাছার কাশীপুরে ফখরুলের নিজ গ্রামে এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নিয়ে, ভূমিদস্যু, নির্যাতনকারী, মামলাবাজ পুলিশের এএসপি ফখরুল হাসান, তার পিতা ভুয়া মুক্তিযোদ্ধা মকবুল হোসেন ও বড় ভাই যশোর জেলা আওয়ামীলীগের সহসভাপতি ইকবাল হোসেনের শাস্তি দাবি করেন।

এসময় তারা বলেন, মুক্তিযোদ্ধা কোঠায় ফকরুল হাসান ৩৭তম বিসিএসএ পুলিশ ক্যাডার ও বোন বেনজির বিউটি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি পাওয়ার পর থেকেই বেপরোয়া হয়ে ওঠে পরিবারটি। এমনকি নিজ এলাকায় আধিপত্য টিকিয়ে রাখতে যশোরের মোস্ট ওয়ান্টেড সন্ত্রাসী প্রান্ত বাহিনীকে অর্থায়নের অভিযোগও রয়েছে মকবুল-ফখরুল-ইকবালের বিরুদ্ধে। ওই বাহিনী ব্যবহার করে ও পুলিশী দাপট দেখিয়ে মকবুল-ফখরুলরা এলাকায় রাম রাজত্ব কায়েম করেছিলেন।

শুক্রবার ভুক্তভোগী মানুষ কাশীপুরে মানববন্ধন করে তাদের বিচার দাবি করেন।
ভুয়া মুক্তিযোদ্ধা ও সেই সনদের ওপর ভর করে নানা অপরাধ কর্মকান্ড চালিয়ে যাওয়া এএসপি ফখরুলের অপকর্মের প্রতিবেদন করতে যেয়ে ২০ নভেম্বর সন্ত্রাসী হামলার শিকার হন ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক জিয়াউল হক ও ভিডিওগ্রাফার শরিফ খান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

যশোরে এএসপি ফখরুল হাসান ও তার পরিবারের শাস্তির দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ১১:২৯:২২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪