ঢাকা ১২:১০ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

যশোরের চৌগাছার শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী সেলিম ওরফে কসাই সেলিমকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী

যশোরের চৌগাছা থেকে শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী সেলিম হোসেন ওরফে কসাই সেলিমকে অস্ত্রসহ আটক করেছে যৌথ বাহিনী এসময় সেলিমের নিকট থেকে একটি দেশীয় পিস্তল, তাজাঁ বুলেট দুই রাউন্ড,  একটি ম্যাগাজিন ও ছয়টি দেশীয় অস্ত্র উদ্ধ্বার করেন যৌথবাহিনী।

বৃহস্পতিবার দিবাগত রাতে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্রসহ আটক করা হয় তাকে।
সেলিম চৌগাছা উপজেলার ভাদড়া গ্রামের শামসুল হোসেনের ছেলে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সন্ত্রাসী সেলিম হঠ্যাতই বেপরোয়া হয়ে ওঠে। চাঁদা আদায়, পুকুর দখল, মোটর সাইকেল ও মোবাইল ছিনতাইসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকান্ডের সাথে লিপ্ত তিনি। ভাদড়া গ্রামের আওয়ামী সমার্থিত নিরীহ জনসাধারণের নিকট থেকে প্রায় ১০ লক্ষ টাকা, বিএনপি সমার্থক আজিজুর রহমান কালুর বউয়ের নিকট থেকে ২ লক্ষ টাকা, জামায়াতে ইসলামী সমার্থক রফিকুল নিকট ৩০ হাজার টাকা নগদ চাঁদা নিয়েছেন এই সন্ত্রাসী সেলিম। এছাড়া ভাদড়া গ্রামের আওয়ামী সমার্থকদের পুকুর দখল করে ১০ লক্ষ টাকার মাছ, ধুলিয়ানী ইউনিয়নের পশু ডাক্তার আনোয়ার হোসেনের ১ বিঘা পুকুরের মাছ বিক্রি করে নিয়েছেন তিনি। এছাড়া স্থানীয় এক ব্যাক্তির নিকট থেকে একটি মোটর সাইকেল (পালসার ডাবল ডিস্ক) ও স্যামসং মোবাইল ছিনতাই করেন তিনি। এছাড়াও ধুলিয়ানী ইউনিয়নের একাধিক মানুষের নিকট থেকে আনুমানিক ১ কোটি টাকার চাঁদা নিয়েছে বলে জানায় একাধিক সূত্র।
এবিষয়ে চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পায়েল হোসেন বলেন, যৌথ বাহিনীর অভিযানে সেলিমকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

যশোরের চৌগাছার শীর্ষ চাঁদাবাজ ও সন্ত্রাসী সেলিম ওরফে কসাই সেলিমকে অস্ত্রসহ আটক করেছে যৌথবাহিনী

আপডেট সময় : ০২:৩৩:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪