ঢাকা ০৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার! সকলের কাছে দোয়া চেয়েছেন মটরসাইকেল দুর্ঘটনায় আহত সাংবাদিক জাকির হোসেন বাদশা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে স্মরণে বিএনপির টানা ৮ দিনের কর্মসূচি ৭ বিভাগে বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি এল ক্ল্যাসিকোতে উৎসবের মেজাজে বার্সা নিয়ামতপুরে উন্নয়ন কার্যক্রম ও মানবিক সহায়তায় ব্যস্ত দিন বন্য হাতির তাণ্ডবে রামুতে নিহত মা-মেয়ে পর্নোগ্রাফি মামলায় রাজ-এর আহ্বান, দোষী হলে শাস্তি, নইলে মুক্তি চান চীনের বড় সাফল্য, মিলেছে ২০০টির বেশি নতুন তেল-গ্যাস ক্ষেত্র হাওরে ভয়াবহ ক্ষতি, পানির নিচে ২০০ কোটি টাকার ধান

যশোরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহালের দাবিতে মানববন্ধন

যশোরে বিডিআর হত্যাকান্ড মামলায় চাকরিচ্যুত সদস্যদের পূণর্বহালের দাবিতে বুধবার যশোরে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রেসক্লাব যশোরের সামনে বিডিআর কল্যাণ পরিষদের উদ্যোগে অনুষ্ঠিত এ মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন সুবেদার মোঃ হুমায়ুন কবির।

মানববন্ধন কর্মসূচিতে বিডিআর কল্যাণ পরিষদ-এর কেন্দ্রীয় ও জেলা সমন্বয়ক ওহিদুল ইসলাম খান, ঝিকরগাছা উপজেলা সমন্বয়ক সুবেঃ আঃ সামাদ, অভয়নগর উপজেলা সমন্বয়ক হাবিঃ আঃ লতিফ, বিডিআর কল্যাণ পরিষদের উপদেষ্টা মোঃ সামির হোসেন, বাঘারপাড়া উপজেলা সমন্বয়ক মোঃ জাহিদ হোসেন, চৌগাছা উপজেলা সমন্বয়ক রাজু আহমেদ, যশোর সদর উপজেলা সমন্বয়ক মোঃ কামরুজ্জামান সহ বিডিআর বিদ্রোহের ঘটনায় চাকরিচ্যুত বিডিআর সদস্য ও তাদের পরিবারের লোকজন উপস্থিত ছিলেন।

বিডিআর কল্যাণ পরিষদ আয়োজিত এ মানববন্ধন কর্মসূচিতে ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারী পিলখানায় গণহত্যায় যে সব চৌকশ দেশপ্রেমিক সেনা অফিসারকে শহীদ করা হয় তার সুস্ঠু তদন্ত এবং প্রকৃত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

পিলখানা বিডিআর হত্যাকান্ডের মূল পরিকল্পনাকারী যাঁরা এই হত্যাকান্ডে সরাসরি জড়িত তাদেরকে খুঁজে বের করার জন্য একটি স্বাধীন তদন্ত কমিশন গঠন করারও আহবান জানানো হয়। মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন যে সব নিরপরাধ বিডিআর সদস্য জেল বন্দী আছে তাদেরকে অবিলম্বে মুক্তি দিতে হবে।

বিডিআর নেতুবৃন্দ আরও বলেন সকল চাকরিচ্যুত সদস্যদের সকল প্রকার সুযোগ-সুবিধাসহ চাকরিতে পূনর্বহাল করতে হবে এবং ২৫ ও ২৬ ফেব্রুয়ারী শহীদ সেনা হত্যা দিবস রাষ্ট্রিয়ভাবে পালন করারও জোর দাবি জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

সেগুনবাগিচায় শিশুদের বৈশাখী উৎসব; কৃতি শিক্ষার্থী ও সফল মায়েদের হাতে উঠল পুরস্কার!

যশোরে চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুণর্বহালের দাবিতে মানববন্ধন

আপডেট সময় : ০১:০২:২৫ অপরাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪