ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

পূর্বাচলের লেকপাড়ে খন্ডিত লা/শ উ/দ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের একটি লেকপাড়ে খন্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

লাশের মাথা, দুটি হাত, বাম পা, বাম উরু, শরীরের পিছনের অংশ, নাড়ি ভুঁড়ি আলাদা পলিথিনে মোড়ানো ছিল। বুধবার (১৩ নভেম্বর) বেলা ১১টার দিকে রূপগঞ্জ থানা পুলিশ ওই লাশ উদ্ধার করেছে। তবে লাশটি একজন পুরুষ ব্যক্তির বলে রূপগঞ্জ থানার ওসি লিয়াকত আলী নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী সিএনজি অটোরিকশা চালক জামান মিয়া বলেন, বুধবার সকাল সকাল থেকেই রূপগঞ্জ উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের উত্তরপাশে পূর্বাচল উপশহরের ৫ নম্বর সেক্টরের ব্রাহ্মণখালী এলাকায় লেকপাড় থেকে দুর্গন্ধ ছড়াতে থাকে। পরে খবর পেয়ে পুলিশ ওই খন্ডিত লাশে অংশগুলো উদ্ধার করে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ লিয়াকত আলী জানান, স্থানীয়রা সকালে লেকের পাড়ে তিনটি কালো পলিথিন ব্যাগ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে গিয়ে পলিথিনের ব্যাগগুলো খুললে একজন পুরুষ ব্যক্তির খন্ডিত অংশ দেখা যায়। লাশটি ৬ খন্ডে ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ২-৩ দিন আগে দুর্বৃত্তরা অজ্ঞাত ওই ব্যক্তিকে হত্যার পর মরদেহ ৬টি খন্ড করে পলিথিনে মুড়িয়ে এখানে ফেলে গেছে।
ওসি লিয়াকত আলী আরো জানান, মরদেহের পরিচয় এখনও সনাক্ত করা যায়নি। সিআইডির একটি দল ঘটনাস্থল এসে লাশের নমুনা সংগ্রহ করেছেন। তদন্ত রিপোর্ট পেলে সঠিক তথ্য জানা যাবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

পূর্বাচলের লেকপাড়ে খন্ডিত লা/শ উ/দ্ধার

আপডেট সময় : ০৯:০৬:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪