ঢাকা ০৯:১৯ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক থাকছে ভারতে

  • নিজস্ব নিবেদক
  • আপডেট সময় : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪
  • ১২৬ বার পড়া হয়েছে

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক থাকছে ভারতে

ভারত চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত সেদ্ধ চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক আরোপ করলেও এই শুল্ক হার অব্যাহত থাকবে জানা গেছে। দেশটির কেন্দ্রীয় সরকার জানিয়েছে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই রপ্তানি শুল্ক হার বহাল থাকবে। খবর দ্য ইকোনোমিক টাইমসের।

ভারত সরকার গত বছরের আগস্টে সেদ্ধ চালের রপ্তানির ওপর ২০ শতাংশ শুল্ক আরোপ করে। অভ্যন্তরীণ মজুত বাড়ানো ও দাম নিয়ন্ত্রণে রাখার জন্যই দেশটির সরকার ওই সিদ্ধান্ত নেয়, যা ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত কার্যকর করা হয়েছিল। কিন্তু ভারতের অর্থ মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে জানিয়েছে, রপ্তানির ক্ষেত্রে ২০ শতাংশ শুল্ক হার অনির্দিষ্টকালের জন্য কার্যকর থাকবে।

ভারতের খুচরা মূলস্ফীতি কমে ৫ দশমিক ১০ শতাংশে দাঁড়িয়েছে, যা ডিসেম্বরে ছিল চার মাসের মধ্যে সর্বোচ্চ ৫ দশমিক ৬৯ শতাংশ।
ভারতের কৃষিমন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২২-২০২৩ শস্য বছরে চালের উৎপাদন বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ দশমিক ৫৪ মিলিয়ন টনে, যা তার আগের বছরের ১২৯ দশমিক ৪৭ মিলিয়ন টনের চেয়ে বেশি।

চাল রপ্তানিতে শুল্ক আরোপ করা হলেও চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছিল মোদি সরকার। গত মঙ্গলবার তারা আবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, সেই সময় এগিয়ে আনার প্রশ্ন নেই, বরং নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়ানো হতে পারে।

এদিকে সামগ্রিকভাবে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা থাকলেও বাংলাদেশসহ ছয় দেশে সীমিত পরিমাণে পেঁয়াজ রপ্তানি করবে বলে জানিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, এসব দেশে সরকারি পর্যায়ে (জিটুজি) পেঁয়াজ রপ্তানি করা হবে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশে দেশটির কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে বলে সংবাদে বলা হয়েছে। তবে কী পরিমাণে পেঁয়াজ রপ্তানি হবে, কিংবা কবে থেকে রপ্তানি হবে, সে ব্যাপারে ভারতীয় গণমাধ্যম কিছু জানাতে পারেনি।

যেসব দেশে ভারত পেঁয়াজ রপ্তানি করবে সেই দেশগুলো হলো বাংলাদেশ, শ্রীলঙ্কা, মরিশাস, বাহরাইন, ভুটান ও নেপাল।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চাল রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক থাকছে ভারতে

আপডেট সময় : ১০:১৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ ফেব্রুয়ারী ২০২৪