ঢাকা ০৬:১৮ পূর্বাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর ১৯৩ কোটি টাকায় জন্মনিয়ন্ত্রণের খাওয়ার বড়ি কিনবে সরকার শেখ হাসিনার জন্মদিন পালন করায় শিক্ষার্থী আটক কুষ্টিয়া সীমান্তে মাদক কারবার নিয়ে সংঘর্ষ, নিহত ১ তারেক রহমানের নির্দেশনায় যুবদল নেতাকর্মীদের পাশে দাঁড়াচ্ছে প্যারোলে মুক্তি পেয়ে মায়ের জানাজায় অংশ নিলেন আওয়ামী লীগ নেতা হিরো ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব, দুই কর্মকর্তা বরখাস্ত রামপুরায় শীর্ষ সন্ত্রাসী পিচ্চি আলামিন অস্ত্রসহ গ্রেপ্তার মিয়ানমারে মাইন বিস্ফোরণে রোহিঙ্গা আহত, বাংলাদেশে চিকিৎসা চলছে ২০৩৪ সালের মধ্যে ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতি গড়ার লক্ষ্যে উৎপাদন বৃদ্ধির তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়াল করার অভিযোগ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়াল করার চেষ্টা হয়েছে বলে মন্তব্য করেছেন তার অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। তিনি বুধবার (৩০ সেপ্টেম্বর) জাতিসংঘে বাংলাদেশের প্রতিনিধিত্ব নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

রুমন বলেন, সফরের পর দেশে গণমাধ্যমে প্রধানমন্ত্রী ও তার সফরের সফলতা নিয়ে আলোচনা হওয়ার প্রত্যাশা ছিল। কিন্তু কিছু ঘটনার কারণে গণমাধ্যম সেই ঘটনাগুলো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে, ফলে সফরের সাফল্য আড়াল হয়ে যায়।

তিনি জানান, নিউইয়র্কে প্রধানমন্ত্রী সকাল সাড়ে ৭টা থেকে রাত ১২টা পর্যন্ত বিভিন্ন কর্মসূচিতে ব্যস্ত ছিলেন। সফরের সময় প্রধানমন্ত্রীসহ সংশ্লিষ্টরা দীর্ঘ সময় কাজ করেছেন।

রুমন আরও বলেন, প্রধানমন্ত্রী একটি শস্য-শ্যামলা বাংলাদেশ গড়তে চান এবং সরকারের কার্যক্রমে সহযোগিতার আহ্বান জানান। তিনি দেশের বর্তমান পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং বলেন, কিছু গোষ্ঠী পরিকল্পিতভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে।

সংবাদ সম্মেলনে রোহিঙ্গা সংকট সমাধানে ৫ দফা প্রস্তাব, জলবায়ুতে ন্যায়বিচার ও অর্থায়নের দাবি এবং বাংলাদেশের পুনর্গঠনে থ্রি আর (3R) প্রস্তাব উপস্থাপনসহ সরকারের অবস্থান ব্যাখ্যা করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

প্রধানমন্ত্রী স্বর্ণপদক থেকে বাদ পড়ার অভিযোগ ইবি শিক্ষার্থীর

প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক সফরের সফলতা আড়াল করার অভিযোগ

আপডেট সময় : ০৬:৪২:২৫ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬