ঢাকা ০৪:২২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবার গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’ রোহিঙ্গা ক্যাম্পে অসামান্য অবদানের স্বীকৃতি, BPM পেলেন এসআই মোঃ আজিজুর রহমান তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে মন্তব্য, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ সাজেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক রুমিন ফারহানা: ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’ সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন ছাত্র মজলিসের ১৩ দফা শিক্ষা দাবি উত্থাপন

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ৬ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ শহরে বিএনপির দুই পক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এতে অন্তত ১৫ থেকে ২০ জন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের একটি গ্রুপ বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি ইলিয়ট ব্রিজ এলাকায় পৌঁছালে বিএনপির অপর একটি গ্রুপের সঙ্গে সংঘর্ষ শুরু হয়। পরে সংঘর্ষটি শহরের এসএস রোড, মুজিব সড়কসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় ছড়িয়ে পড়ে।

সংঘর্ষের সময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর বাসভবনে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে। তিনি জানান, তিনি বগুড়ায় অবস্থান করছিলেন এবং হামলার বিষয়ে বিস্তারিত কিছু জানাতে পারেননি।

হাজী আব্দুস সাত্তার এ অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমি এই সংঘর্ষের ব্যাপারে কিছুই জানি না।’

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাকিবুল হাসান জানান, সংঘর্ষের পর অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী

সিরাজগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত ২০, পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ মোতায়েন

আপডেট সময় : ০৭:৩৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬