ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, রাজনীতিবিদদের অবাঞ্ছিত ঘোষণা করা এবং মিছিল-মিটিং দেশের রাজনৈতিক অঙ্গনে স্বাভাবিক বিষয়।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে শেখ হাসিনার দেশে ফেরার প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘বাংলাদেশের যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার যেকোনো সময় দেশে ঢুকতেও পারে। এটা সংবিধানে পরিষ্কার বলা আছে।’
তিনি আরও বলেন, ‘বাংলাদেশে ঢোকার পরে সরকার কী পদক্ষেপ নেবে, সেটা সরকারের হাতে।’
সম্প্রতি সংসদে দেওয়া একটি বক্তব্যের কারণে রুমিন ফারহানাকে নিজ নির্বাচনী এলাকায় অবাঞ্চিত ঘোষণা করেছে বিএনপির নেতাকর্মীরা এবং বক্তব্য প্রত্যাহারের দাবি জানিয়েছে তারা।
এই প্রসঙ্গে রুমিন ফারহানা বলেন, ‘রাজনীতিতে এটা হয়। এটা কিছু না। রাজনীতিতে ভিন্ন মত থাকবে, অবাঞ্ছিত ঘোষণা করা হবে। রাজনীতিতে মিছিল-মিটিং হবে, সেটাই তো রাজনীতি।’
প্রতিনিধির নাম 





















