ঢাকা ০৬:০৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার: তথ্য প্রতিমন্ত্রী ডিসেম্বর নয়, বুকের পাটা থাকলে এখন দেশে আসেন : তথ্য প্রতিমন্ত্রী অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না: তথ্য প্রতিমন্ত্রী ‘ছাত্রদল না থাকলে জামায়াত-শিবিরকে আবার গুপ্ত বানিয়ে দেবে ছাত্রলীগ’ রোহিঙ্গা ক্যাম্পে অসামান্য অবদানের স্বীকৃতি, BPM পেলেন এসআই মোঃ আজিজুর রহমান তিতাস গ্যাসক্ষেত্রে নতুন তিনটি কূপ খনন, জাতীয় গ্রিডে যুক্ত হবে ৪৫ মিলিয়ন ঘনফুট গ্যাস ক্যাটরিনা কাইফের চেহারা নিয়ে মন্তব্য, পাকিস্তানি অভিনেতার প্রতিবাদ সাজেকে উসকানিমূলক স্লোগান দেওয়ার অভিযোগে ৬ পর্যটক আটক রুমিন ফারহানা: ‘যেকোনো নাগরিক যেকোনো সময় দেশ ছাড়তে পারে আবার ঢুকতেও পারে’

জাতিসংঘে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব ভেটো করল চীন ও রাশিয়া

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা তদারককারী বিশেষজ্ঞ প্যানেলের মেয়াদ বাড়ানোর জন্য যুক্তরাষ্ট্রের আনা একটি খসড়া প্রস্তাব ভেটো দিয়ে বাতিল করেছে রাশিয়া ও চীন। এই প্রস্তাবটি নিরাপত্তা পরিষদের ১৭৩৭ নিষেধাজ্ঞা কমিটির আওতাধীন ছিল।

বৃহস্পতিবার ফ্রান্সের সভাপতিত্বে অনুষ্ঠিত ভোটাভুটিতে ১৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে ১১টি দেশ প্রস্তাবের পক্ষে ভোট দেয়। তবে ভেটো প্রদানকারী দুই স্থায়ী সদস্য রাশিয়া ও চীন বিপক্ষে অবস্থান নেওয়ায় প্রস্তাবটি বাতিল হয়ে যায়। পাকিস্তান ও সোমালিয়া ভোটদানে বিরত থাকে।

জাতিসংঘে চীনের প্রতিনিধি ফু চং খসড়া প্রস্তাবের তীব্র বিরোধিতা করে নিরাপত্তা পরিষদকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি মার্কিন হামলা ও সর্বোচ্চ চাপের নীতিকে মধ্যপ্রাচ্যে চলমান সংকটের জন্য দায়ী করেন। চীন নিরাপত্তা পরিষদকে একতরফা রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের মঞ্চ না বানানোর পরামর্শ দেয়।

রাশিয়ার স্থায়ী প্রতিনিধি ভাসিলি নেবেনজিয়া ১৭৩৭ কমিটিকে অকার্যকর ও অবৈধ বলে উল্লেখ করেন। তিনি জানান, কোনো আইনি উপায়ে ইরানের ওপর পুরনো নিষেধাজ্ঞাগুলো পুনর্বহাল করা হয়নি। নেবেনজিয়া বলেন, মস্কো আগেই মার্কিন যুক্তরাষ্ট্রকে সংঘাতের পথ থেকে সরে আসার বার্তা দিয়েছিল।

ভোটাভুটিতে বিরত থাকা পাকিস্তানের প্রতিনিধি পরমাণু ইস্যুর সমাধানে কূটনৈতিক আলোচনা এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) ভূমিকাকে প্রাধান্য দেওয়ার আহ্বান জানিয়েছেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে নান্দাইলে বিএনপির বিক্ষোভ, নেতৃত্বে তথ্য প্রতিমন্ত্রী

জাতিসংঘে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়ানোর প্রস্তাব ভেটো করল চীন ও রাশিয়া

আপডেট সময় : ০৩:২৩:২৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬