ঢাকা ০১:৪২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট আয়োজনের সমঝোতা, ‘অশ্লীলতা হবে না’ শর্তে সম্মতি আদানি পাওয়ারের বিকল ইউনিট সচল, বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ পুনরুদ্ধার হবে কুমিল্লায় পরিত্যক্ত বাড়ির পুকুর থেকে কিশোরের গলিত মরদেহ উদ্ধার নাগপুরে ব্যাংক থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট, যুবক গ্রেপ্তার স্বাস্থ্যসেবা মৌলিক অধিকার, প্রত্যন্ত অঞ্চলে পৌঁছাতে কাজ করছে সরকার: ডা. জুবাইদা রহমান গণিতের ভবিষ্যৎ নিয়ে রসিকতা করলেন চীনা গণিতবিদ দেং ইউ প্রধানমন্ত্রী আসছেন, ফুলগাজী জিয়া সড়কের সংস্কার কাজ চলছে গাজীপুরে মাদ্রাসায় দুই ছাত্রকে নির্যাতনের অভিযোগে তিন শিক্ষক গ্রেপ্তার ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা বিলম্বিত, পদপ্রত্যাশীরা অপেক্ষায় প্রধানমন্ত্রীর বক্তব্য চলাকালে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন, ক্ষোভ প্রকাশ নেতাকর্মীদের

নাগপুরে ব্যাংক থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট, যুবক গ্রেপ্তার

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

ভারতের নাগপুরে ব্যাংককর্মীদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি লুটের অভিযোগে ২৮ বছর বয়সী এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। লুটের পুরো অর্থই তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে।

গ্রেপ্তার যুবকের নাম সূরজ ভোজরাজ বোরকার। তিনি নাগপুরের একটি গ্রামের বাসিন্দা এবং বর্তমানে বেকার বলে জানিয়েছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা ৬টার দিকে নাগপুরের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) ভান্ডে প্লট শাখায় এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ব্যাংকের কর্মীরা এটিএম কক্ষ থেকে নগদ অর্থ নিয়ে ব্যাংকে প্রবেশ করছিলেন। এ সময় তাদের অনুসরণ করে বোরকার। তিনি ব্যাংকটি ঘুরে দেখে পুরো পরিস্থিতি পর্যবেক্ষণ করেছিলেন এবং ব্যাংকের কর্মকর্তারা কখন টাকা নিয়ে বের হন, সে সময়ের অপেক্ষায় ছিলেন।

পুলিশ কর্মকর্তা রমেশ খুনে বলেন, ব্যাংককর্মীরা টাকা নিয়ে বের হওয়ার পর তাদের ওপর মরিচের গুঁড়া ছুড়ে দিয়ে ৪ লাখ ৫৩ হাজার রুপি নিয়ে পালিয়ে যান বোরকার। একজন ব্যাংককর্মী সঙ্গে সঙ্গে তাকে ধাওয়া করেন এবং এলাকায় টহলরত বিট মার্শাল ও গোয়েন্দা শাখার সদস্যরাও ধাওয়ায় যোগ দেন।

প্রায় এক কিলোমিটার দূরে গিয়ে বোরকারকে আটক করা হয়। তার কাছ থেকে লুট হওয়া পুরো অর্থ উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, বোরকার একাই এই লুটের পরিকল্পনা ও বাস্তবায়ন করেছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ায় কনসার্ট আয়োজনের সমঝোতা, ‘অশ্লীলতা হবে না’ শর্তে সম্মতি

নাগপুরে ব্যাংক থেকে ৪ লাখ ৫৩ হাজার টাকা লুট, যুবক গ্রেপ্তার

আপডেট সময় : ১২:৫৬:৫১ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬