বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম বলেছেন, সফলতার জন্য অধ্যবসায়ের কোনো বিকল্প নেই। তিনি আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরার লাভ লীন কনভেনশন হলে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া চার শতাধিক শিক্ষার্থীকে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নূরুল ইসলাম শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, জীবনে টিকে থাকার লড়াইয়ে শেষ গন্তব্য পর্যন্ত পৌঁছাতে হলে দীর্ঘ সময় ধরে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যেতে হবে। তিনি আরও বলেন, অন্ততপক্ষে দুটি বছর অধ্যবসায় চালিয়ে যাওয়া উচিত এবং কারও ভালো অবস্থা যেন তাদের হতাশ না করে।
তিনি উল্লেখ করেন, জীবনে সফল হওয়ার জন্য নির্দিষ্ট একটি পথের ওপর নির্ভর করে থাকার প্রয়োজন নেই। ক্যারিয়ারে অনেক পথ ও সুযোগ রয়েছে। কোনো একটি জায়গায় কাঙ্ক্ষিত সুযোগ না পেলেও হতাশ না হয়ে নতুন করে নিজেকে তৈরি করতে হবে।
ছাত্রশিবির সভাপতি বলেন, ‘ক্যারিয়ারের অনেকগুলো পথ আছে। কোনো এক জায়গায় চান্স না পেলে হতাশ হওয়ার কিছু নেই। নতুন করে নিজেকে তৈরি করতে হবে। তোমার কাছে যখন যে সুযোগ থাকে, তখন তা কাজে লাগানো বুদ্ধিমানের কাজ।’
প্রতিনিধির নাম 






















