ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে হুথিদের ঠেকাতে সৌদির নতুন কৌশল টিকে থাকার লড়াইয়ে সর্বোচ্চ চেষ্টা চালানোর আহ্বান ছাত্রশিবির সভাপতির ক্ষমতার কাঠামো পরিবর্তন না হলে স্বৈরশাসন ফিরে আসবে: মামুনুল হক এসআই আলতাফ হত্যায় তিন আসামির স্বীকারোক্তি, দুজনের রিমান্ড মঞ্জুর ইয়ামালের ব্যালন ডি’অর প্রাপ্য: বার্সা কোচের দাবি ধর্মীয় নেতা ও সেবাকর্মীদের জন্য ১১০০ কোটি টাকার বরাদ্দ ঘোষণা পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি ছোঁড়ার অভিযোগ, উত্তেজনা বৃদ্ধি চবির সোহরাওয়ার্দী হলের নতুন প্রভোস্ট অধ্যাপক ইসমাইল চৌধুরী আইনশৃঙ্খলায় অগ্রগতি এসেছে: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে ‘মাননীয়’ শব্দ বাদ, ডিজিটাল হাজিরার উদাহরণ

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি ছোঁড়ার অভিযোগ, উত্তেজনা বৃদ্ধি

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ৫ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার অভিযোগ উঠেছে। এ সময় বিএসএফ চারটি বাংলাদেশি নৌকাও আটকে রাখে, যা ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি করেছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুর ১টা ৩০ মিনিটের দিকে তিস্তা ৬১ বিজিবি ব্যাটালিয়নের প্রেস বিজ্ঞপ্তিতে গুলি ছোড়ার বিষয়টি নিশ্চিত করা হয়। বিজিবি জানায়, ওই সময় কিছু বাংলাদেশি নাগরিক অবৈধভাবে বালু ও পাথর উত্তোলনের জন্য ভারতীয় সীমান্তে প্রবেশ করে।

বিজিবির তথ্য অনুযায়ী, ৬২ বিএসএফ ব্যাটালিয়নের পানিশালা ক্যাম্পের সদস্যরা তাদের দেখে পাঁচ রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে এবং নদী থেকে বালু ও পাথর উত্তোলন করার চারটি ছোট নৌকা জব্দ করে।

বিজিবি-বিএসএফ বিওপি কমান্ডার পর্যায়ে যোগাযোগ করা হয়েছে এবং বিকেলে পতাকা বৈঠকের কথা রয়েছে। এ বিষয়ে স্থানীয় ইউএনও এবং থানার ওসিকে জানানো হয়েছে।

পাটগ্রাম থানার ওসি সাইফুল ইসলাম বলেন, বিষয়টি বিজিবি তাদের জানিয়েছে এবং খোঁজ নিয়ে পরবর্তী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ইরানের সঙ্গে সংঘাত এড়িয়ে হুথিদের ঠেকাতে সৌদির নতুন কৌশল

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলি ছোঁড়ার অভিযোগ, উত্তেজনা বৃদ্ধি

আপডেট সময় : ০৭:২০:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬