আদমজী ক্যান্টনমেন্ট কলেজের এক শিক্ষার্থী মো. আব্দুল্লাহ সিফাতকে সামাজিক যোগাযোগমাধ্যমে সরকার ও সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে অশালীন মন্তব্য করার অভিযোগে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। কলেজ কর্তৃপক্ষ তাকে কেন বহিষ্কার করা হবে না, তা জানতে চেয়েছে।
কলেজের অধ্যক্ষের পক্ষে অধ্যাপক ড. নিলুফা আহসান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সিফাত বিবিএ অনার্স (ব্যবস্থাপনা) বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গত ৩ সেপ্টেম্বর তিনি ফেসবুকে সরকারের বিরুদ্ধে অশালীন ভাষায় বক্তব্য দেন, যা পরে ভাইরাল হয়।
নোটিশে উল্লেখ করা হয়েছে, আদমজী ক্যান্টনমেন্ট কলেজ একটি সেনাবাহিনী নিয়ন্ত্রিত শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষার্থীদের শৃঙ্খলা ও নৈতিকতার প্রতি গুরুত্ব দেওয়া হয়। কলেজের নীতিমালায় বলা হয়েছে, শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডের জন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সিফাতকে তিন কর্মদিবসের মধ্যে কলেজ কর্তৃপক্ষকে যথাযথ কারণ জানাতে বলা হয়েছে। নোটিশের অনুলিপি সেনাসদর ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতির কাছে পাঠানো হয়েছে।
প্রতিনিধির নাম 























