ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম আইনশৃঙ্খলা বাহিনীর তদারকির জন্য স্বাধীন প্রতিষ্ঠান গড়ার আহ্বান জাতিসংঘের ডেপুটি স্পিকারের আস্তে কথা বলার পরামর্শ ধর্মমন্ত্রী ও প্রতিমন্ত্রীকে ইরানে নিহত মার্কিন সেনাদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে পেন্টাগনের অস্বীকৃতি বিশ্ব রেডিওথেরাপি সচেতনতা দিবসে ডেল্টা হাসপাতালে র‌্যালি ও আলোচনা সভা কাদিয়ানীদের অমুসলিম ঘোষণার দাবিতে কিশোরগঞ্জে ডিসিকে স্মারকলিপি প্রদান নীলফামারীতে তিস্তা নদী থেকে অবৈধ পাথর উত্তোলন: পুলিশ ও জামায়াত নেতার জড়িত থাকার অভিযোগ রোহিঙ্গা নাগরিককে জন্মসনদ প্রদান: প্রশাসনিক কর্মকর্তা বরখাস্ত সম্পত্তি হস্তান্তর সংশোধন আইন প্রত্যাহারের দাবি জানালেন গোলাম পরওয়ার গাজী নজরুলকে নিয়ে সংসদে বিরোধী দলীয় নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রীর বিতর্ক

সোনালী ব্যাংক পীরগাছা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান স্ট্যান্ড রিলিজ

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৭ বার পড়া হয়েছে

সোনালী ব্যাংক পীরগাছা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়েছে। তাকে রংপুর বিভাগীয় কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে পীরগাছা শাখার এসপিও ইকবাল বাহার বিষয়টি নিশ্চিত করেন। এর আগে গ্রাহক হয়রানি, দুর্ব্যবহার, অনিয়ম ও ঔদ্ধত্যপূর্ণ আচরণের অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন প্রকাশিত হয়।

গত রোববার (৬ সেপ্টেম্বর) ব্যাংক কর্তৃপক্ষ মনিরুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ তদন্তে দুই সদস্যের একটি কমিটি গঠন করে। কমিটির প্রধান ছিলেন এজিএম কামাল পাশা এবং অপর সদস্য ছিলেন পিও আতিকুল ইসলাম।

তদন্তকালে কমিটির সদস্যরা পীরগাছা শাখায় গ্রাহকদের সঙ্গে কথা বলেন এবং বিভিন্ন অভিযোগের বিষয়ে তথ্য সংগ্রহ করেন। গ্রাহকরা শাখা ব্যবস্থাপকের দুর্ব্যবহার, ঋণসংক্রান্ত কার্যক্রম এবং সাধারণ গ্রাহকদের প্রবেশাধিকার সীমিত রাখার অভিযোগ তুলে ধরেন।

অভিযোগের সত্যতা মেলায় তদন্ত কার্যক্রমের একদিন পরই মনিরুজ্জামানকে স্ট্যান্ড রিলিজ করা হয়।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনার দেশে ফিরে আসার সম্ভাবনা নেই: সারজিস আলম

সোনালী ব্যাংক পীরগাছা শাখার ব্যবস্থাপক মনিরুজ্জামান স্ট্যান্ড রিলিজ

আপডেট সময় : ০১:১৭:৩৯ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬