ঢাকা ১১:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার ২০২৭ সালে পড়তে পারে রেকর্ডভাঙা গরম লম্বা চুল কেটে নতুন লুকে আর্লিং হালান্ড বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সীমান্ত হত্যায় তিনজনের মৃত্যুদণ্ড আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর, আমলে নিচ্ছি না: স্বরাষ্ট্রমন্ত্রী কৃষিবিদ গ্রুপে কর্পোরেট নিষ্ঠুরতা: অন্তঃসত্ত্বা কর্মী বরখাস্ত, গর্ভেই সন্তানের মৃত্যু! শাহজালালে অভিযান, উদ্ধার হলো ১৯ কেজি স্বর্ণ অভিনয়ের আড়ালে অন্যরকম নিলয় আলমগীর মেসি শাস্তি পাননি, বালোগান কেন লাল কার্ড দেখলেন?

মার্চের শুরুতেই কালবৈশাখীর দাপট, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • ৪৭২ বার পড়া হয়েছে

মার্চের শুরুতেই কালবৈশাখীর দাপট, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা

শীতের বিদায়ের পর বসন্তের কোমল আবহ পুরোপুরি স্থায়ী হওয়ার আগেই প্রকৃতিতে রুদ্র রূপের আভাস মিলছে। চলতি মার্চ মাসেই দেশে তীব্র কালবৈশাখীর আশঙ্কা রয়েছে। আর মাসের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে বয়ে যেতে পারে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ। এতে তাপমাত্রা সর্বোচ্চ ৩৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ওঠার আশঙ্কা রয়েছে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর গতকাল রোববার প্রকাশিত মার্চ মাসের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, মার্চজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়বে এবং তা স্বাভাবিকের তুলনায় বেশি থাকতে পারে। ফলে মাসের শেষ দিকে দেশের বিভিন্ন অঞ্চলে অস্বস্তিকর গরম অনুভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস মতে, এ মাসে দেশে দুই থেকে তিন দিন বজ্রপাত, শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের ঝড় হতে পারে। পাশাপাশি মার্চের যে কোনো সময় এক থেকে দুই দিন তীব্র কালবৈশাখী ঝড়ের আশঙ্কা রয়েছে।

NEWS21
NEWS21

মার্চের শেষ দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে এক থেকে দুটি মৃদু (৩৬-৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮-৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

মাসজুড়ে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে এবং তা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে। ফলে মার্চের দ্বিতীয়ার্ধ থেকে গরমের তীব্রতা স্পষ্টভাবে অনুভূত হতে পারে। বিশেষ করে পশ্চিমাঞ্চলের জেলাগুলোতে গরমের তীব্রতা বেশি হওয়ার আশঙ্কা রয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

কিশোরগঞ্জ ও জামালপুরের সরকারি কার্যক্রম তদারকির দায়িত্ব পেলেন প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী

মার্চের শুরুতেই কালবৈশাখীর দাপট, মাসের শেষে তাপপ্রবাহের আশঙ্কা

আপডেট সময় : ০২:৫৫:২২ অপরাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬