ঢাকা ১২:০১ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

ফুলপুরে সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • ১৭২ বার পড়া হয়েছে

ফুলপুরে সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

​ময়মনসিংহের ফুলপুরে যাত্রীবাহী বাস ও সেনাবাহিনীর একটি ট্রাকের মধ্যে ভয়াবহ মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে সেনাবাহিনীর ট্রাকের চালক, বাসের চালক ও একজন পথচারী রয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর সদস্যসহ অন্তত আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন।

আজ বুধবার সকাল পৌনে ১১টার দিকে ফুলপুর পৌরসভাধীন বালিয়া মোড় সংলগ্ন কাকলি রাইস মিলের সামনে ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে এই দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, ফুলপুর ক্যাম্প থেকে সেনাবাহিনীর একটি দল ট্রাকযোগে ময়মনসিংহের উদ্দেশে রওনা হয়েছিল। পথে বালিয়া মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি শেরপুরগামী যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের সম্মুখভাগ দুমড়েমুচড়ে যায়। দুর্ঘটনার সময় এক পথচারীও এর কবলে পড়ে প্রাণ হারান।

NEWS21
NEWS21

​উদ্ধারকারী দল জানায়, বাসের চালক আব্দুল বাসেতকে আশঙ্কাজনক অবস্থায় ফুলপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। অন্যদিকে, সেনাবাহিনীর ট্রাকের চালক সার্জেন্ট রেজাউলকে উদ্ধার করে তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় নিহত পথচারীর নাম-পরিচয় এখনও নিশ্চিত করতে পারেনি পুলিশ।

তিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন জানান, দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে দ্রুত তারাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

​এদিকে দুর্ঘটনার পরপরই ময়মনসিংহ-হালুয়াঘাট সড়কে তীব্র যানজটের সৃষ্টি হয়। সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সম্মিলিতভাবে উদ্ধার অভিযান পরিচালনা করে দুর্ঘটনাকবলিত যান সরিয়ে নিলে বর্তমানে যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহত পথচারীর পরিচয় শনাক্তের পাশাপাশি এই ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

লিবিয়ার তদ্রু থেকে সমুদ্রযাত্রা, ৩৮ দিনেও সন্ধান নেই সোহেল রানার

ফুলপুরে সড়ক দুর্ঘটনা: বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩

আপডেট সময় : ০২:৩১:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬