ঢাকা ১২:০০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সকালের যেসব ভুলে ঘুমের ব্যাঘাত ঘটে

  • প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪
  • ১৩০ বার পড়া হয়েছে

বিভিন্ন কারণে আমরা অনেকেরই দিনের বেশির ভাগ সময় মানসিক চাপের মধ্যে কাটে। প্রতিনিয়ত ঘরে-বাইরে বাড়তে থাকা কাজের চাপ, উদ্বেগজনিত সমস্যার সম্মুখীন হতে হয়। শুধু কর্মক্ষেত্রই নয়, পারিবারিক জীবন আবার কারও কারও ক্ষেত্রে শারীরিক সমস্যাও মানসিক চাপ বৃদ্ধির কারণ হতে পারে। চাপ বাড়তে থাকলে তার প্রভাব পড়ে ব্যক্তিগত জীবনেও। বাড়তে থাকে অনিদ্রাজনিত সমস্যা। 

দীর্ঘ দিন ধরে চলতে থাকা এই সমস্যাগুলির সঙ্গে মোকাবিলা করতে দৈনন্দিন জীবনে স্বাভাবিক কিছু অভ্যাস পরিবর্তন করতে চেষ্টা করুন। ঘুম থেকে উঠেই খানিকটা সময় নিজের জন্য রাখুন। জেনে নিন, ঘুম থেকে উঠেই কিছু অভ্যাস পরিবর্তন করলে সারা দিন মানসিক চাপ থেকে মুক্ত থাকতে সাহায্য করবে:

সকালে ঘুম ভাঙে অনেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপে ঘাঁটাঘাটি করে থাকেন। সবার আগে এই অভ্যাসে বদল আনতে চেষ্টা করুন। এই প্রবণতা আপনার মানসিক চাপ, উদ্বেগ বাড়িয়ে দিতে পারে। চেষ্টা করুন ঘুম থেকে উঠে অন্তত ৩০ মিনিট মোবাইল থেকে দূরে থাকার।

ঘুম থেকে উঠে শ্বাস-প্রশ্বাসের ক্ষমতা বাড়াতে প্রাণায়াম করুন। প্রাণায়াম করলে মন শান্ত হয়। সকালে উঠে নিয়ম করে প্রাণায়াম করলে মানসিক চাপ কমে, মেজাজ ফুরফুরে হয়।  প্রাণায়াম মূলত শ্বাস-প্রশ্বাসের নিয়ন্ত্রণ। প্রাণের আয়াম অর্থাৎ প্রাণের দীর্ঘতাই প্রাণায়াম। সঠিক নিয়মে শ্বাস গ্রহণ, ধারণ এবং ত্যাগকে নিয়ন্ত্রণের মাধ্যমই প্রাণায়াম।

নিয়মিত শরীরচর্চা করলে শরীরে ‘এন্ডরফিন’ হরমোনের মাত্রা স্বাভাবিক হয়। যা মন ভাল রাখে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে।

ঘুম থেকে উঠে বাড়ির সামনে বাগানে কিংবা বারান্দায় কিছুক্ষণ সময় কাটাতে চেষ্টা করুন। সকালের সূর্যরশ্মি ঘুমের চক্র স্বাভাবিক রাখতে সাহায্য করে। অনিদ্রার সমস্যা দূর করে, স্মৃতি শক্তি বাড়ায়।

মানসিক স্বাস্থ্য ভালো রাখতে খাবারের যথেষ্ট ভূমিকা রয়েছে। তাই প্রতি দিনের খাবারে টাটকা শাকসবজি, ফল, দানাশস্য রাখার চেষ্টা করুন। ক্যাফিনজাতীয় খাবার, অতিরিক্ত চিনি আছে এমন খাবার না খাওয়াই ভালো। ঘুম থেকে উঠেই কফি পান করবেন না। সকালের খাবার খেয়ে চা-কফি খেতে চেষ্টা করুন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সকালের যেসব ভুলে ঘুমের ব্যাঘাত ঘটে

আপডেট সময় : ০২:১৭:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ফেব্রুয়ারী ২০২৪