ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

আসন্ন ঈদ-উল আযহাকে কেন্দ্র করে সীমান্তে কঠোর নজরদারি বিজিবি

কুষ্টিয়া ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব মোর্শেদ রহমান পিএসসি আজ সকালে ভারত বাংলাদেশ সীমান্ত বর্তী এলাকা কুষ্টিয়ার প্রাগপুর বিওপিতে স্থানীয় প্রেস ও ইলেকট্রনিক সাংবাদিকদের সাথে মতবিনিময় করে বলেন আসন্ন ঈদ-উল আযহা উপলক্ষে সীমান্ত নিরাপত্তা, গবাদি পশুর চোরাচালান ও কুরবানির চামড়া পাচার প্রতিরোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সর্বোচ্চ সতর্ক ও কঠোর অবস্থানে রয়েছে।

দেশের চাহিদা পূরণের জন্য প্রয়োজনীয় সংখ্যক কোরবানির পশু ইতোমধ্যে দেশীয় খামারগুলোতে মজুত রয়েছে। সরকারিভাবে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের তথ্যমতে, এই বছর প্রায় এক কোটি পশু কোরবানির উপযোগী হিসেবে প্রস্তুত রয়েছে। তাই সীমান্ত দিয়ে অবৈধ পথে গরু প্রবেশের কোনো যৌক্তিকতা নেই।

দেশীয় খামারিদের স্বার্থ সংরক্ষণ ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যে বিজিবি ইতোমধ্যে সীমান্ত এলাকায় গরু চোরাচালান প্রতিরোধে অতিরিক্ত টহল, অস্থায়ী চেকপোস্ট, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অপারেশন চালু করেছে।

একইভাবে, ঈদের পর কোরবানির চামড়া যাতে পাচার হয়ে না যায়, তা নিশ্চিত করতে বিজিবি সীমান্তে বিশেষ নজরদারি ব্যবস্থা গ্রহণ করেছে। প্রয়োজনীয় স্থানে ভ্রাম্যমাণ চেকপোস্ট ও মোবাইল টিম মোতায়েন করার কার্যক্রম গ্রহণ করা হয়েছে। চামড়ার পাচার প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে যৌথ অভিযান পরিচালনার প্রস্তুতি ও সম্পন্ন করা হয়েছে।

দেশের জনগণ যেন ঈদের ছুটিতে নিরাপদ ও নির্বিঘ্নে ঈদ উদযাপন করতে পারে, সে লক্ষ্যে বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থেকে দায়িত্ব পালন করবে। এর পাশাপাশি, দেশের অভ্যন্তরেও আইনশৃঙ্খলা রক্ষায় অন্যান্য সংস্থার সাথে সম্মিলিতভাবে কাজ করবে।

সীমান্ত দিয়ে অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধেও বিজিবি কঠোর অবস্থানে রয়েছে। অনুপ্রবেশের যে ঘটনাগুলো ঘটেছে, সেগুলোতে বিজিবি যথাযথভাবে বিএসএফ’র সাথে পতাকা বৈঠক, লিখিত ও মৌখিক প্রতিবাদ এবং পর্যবেক্ষণ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

বিজিবি’র এই সকল পদক্ষেপের মূল লক্ষ্য হলো-দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দেশের জনগণকে একটি নিরাপদ ও স্বস্তিদায়ক ঈদ উদ্যাপনের পরিবেশ নিশ্চিত করা।

কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে এবং মাদক পাচারসহ সব ধরনের অবৈধ কার্যক্রম প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে। মাদকদব্যসহ আসামী আটক বিজিবি’র দৃঢ় প্রতিশ্রুতির একটি সফল দৃষ্টান্ত। ভবিষ্যতেও চোরাকারবারীসহ মাদক আটকে বিজিবি কার্যকর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

আসন্ন ঈদ-উল আযহাকে কেন্দ্র করে সীমান্তে কঠোর নজরদারি বিজিবি

আপডেট সময় : ১০:১৪:৩০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ জুন ২০২৫