এশিয়ান টেলিভিশনের কোটালীপাড়া প্রতিনিধি সাংবাদিক ইমরান হোসেনের স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বৃহস্পতিবার সকালে কোটালীপাড়া রিপোটার্স ক্লাবে এই স্মরনসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
রিপোটার্স ক্লাবের সভাপতি মোল্লা মহিউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোটালীপাড়া উপজেলা বিএনপির সভাপতি এস এম মহিউদ্দিন।
এছাড়া স্মরণ সভায় কোটালীপাড়া থানার অফিসার্স ইনচার্জ আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সভাপতি ইউসুফ আলী দাড়িয়া, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আবুল বশার হাওলাদার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক ওলিউর রহমান হাওলাদার, সাংবাদিক এইচ এম মেহেদী হাসানাত, মিজানুর রহমান বুলু, কাজী পলাশ, সাংবাদিক ইমরানের ছোট ভাই হাবিবুল্লাহ বক্তব্য রাখেন।
এ স্মরণসভায় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও গণমাধ্যম ব্যক্তিবর্গ এবং সাংবাদিক ইমরানের পরিবারের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
সম্প্রতি সাংবাদিক হোসেন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ 


















