ঢাকা ০২:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত,আহত ২

ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গায় মাহেন্দ্র ও বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছেন। এতে অন্তত দুই জন আহত হয়েছেন।
বুধবার (৪ জুন) সকাল সাড়ে সাতটার দিকে উপজেলার চুমুরদি ইউনিয়নের বাবলাতলা বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে। তবে প্রাথমিকভাবে হতাহতদের নাম পরিচয় জানা সম্ভব হয়নি।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাগেছে, ঢাকাগামী মিজান পরিবহন ও টেকেরহাট গামী মাহেন্দ্রোর মুখোমুখি সংঘর্ষে মাহেন্দ্রে থাকা ৫ জন যাত্রী ঘটনাস্থলে নিহত হয়েছেন। এতে ২ জন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
আহতদের ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) রকিবউজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। মাহেন্দ্রর সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে। তবে যাত্রীবাহী বাসটি পালিয়ে গেছে। বিস্তারিত পরে জানানো সম্ভব হবে।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক তানসিভ জুবায়ের নাদিম পাঁচজনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর হাসপাতালে আনা চারজনকে মৃত অবস্থায় আনা হয় হাসপাতালে। একজন চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

ফরিদপুরে বাস-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে পাঁচ জন নিহত,আহত ২

আপডেট সময় : ১০:০৮:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫