ঢাকা ১২:৫০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত

ভোলার চরফ্যাশনে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্টিশন, এন্টারপ্রেনারশিপ এন্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ( ২ জুন) বেলা ১২ টায় চরফ্যাশন উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে এ কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপজেলা কৃষি অফিসার (কৃষিবিদ) মো.নাজমুল হুদার সঞ্চালনায় ও উপজেলা নির্বাহী কর্মকর্ত রাসনা শারমিন মিথির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ খাইরুল ইসলাম মল্লিক।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা ড. মো. শামীম আহমেদ,চরফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া, ভোলা জেলা বিএনপির সদস্য হাজী হেলাল উদ্দিন টিপু।

অনুষ্ঠানে বক্তারা বলেন, পার্টনার প্রকল্পের আওতায় কৃষকের দক্ষতা বৃদ্ধিতে ফিল্ড স্কুলের মাধ্যমে উত্তম কৃষি চর্চা, আধুনিক সেচ প্রযুক্তি, নিরাপদ খাদ্য উৎপাদন ও কৃষি উদ্যোক্তা তৈরি হচ্ছে। এই কংগ্রেসে কৃষকেরা তাদের অভিজ্ঞতা ভাগাভাগি করার সুযোগ পান, যা বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও উদ্ভাবনী চর্চার একটি কার্যকর প্ল্যাটফর্ম তৈরি করে।

এসময় আরও উপস্থিত ছিলেন,উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. এমাদুল হোসেন,উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু ,উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মামুন হোসাইনসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ ও উপসহকারী কৃষি অফিসারবৃন্দ। সরকারি কর্মকর্তা, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং কৃষকসহ প্রায় শতাধিক মানুষ এ আয়োজনে অংশগ্রহণ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চরফ্যাশনে পার্টনার ফিল্ড স্কুলের কংগ্রেস অনুষ্ঠিত

আপডেট সময় : ০৩:৩১:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩ জুন ২০২৫