ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গাইবান্ধার সুন্দরগঞ্জে গ্রাম আদালত বিষয়ক সাত দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের তৃতীয় পর্যায়ের আওতায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় সাতদিনব্যাপী গ্রাম আদালত বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম সফলভাবে সম্পন্ন হয়েছে।

শনিবার (৩১ মে) বিকেলে উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণটি স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ সরকার, ইউরোপীয় ইউনিয়ন ও ইউএনডিপির অর্থায়নে এবং ইএসডিও’র সার্বিক সহযোগিতায় বাস্তবায়িত হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাইবান্ধা জেলা স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও প্রশিক্ষণ পরিচালক হেদায়েতুল ইসলাম।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাজ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রিসোর্স টিমের সদস্য ও সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হাকিম আজাদ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা রফিকুজ্জামান খান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর, মহিলা বিষয়ক কর্মকর্তা সুমী কায়ছার, প্রশিক্ষণ কো-অর্ডিনেটর শাহজাহান মিয়া প্রমূখ।

প্রশিক্ষণে উপজেলার ১৫টি ইউনিয়নের মোট ১৮০ জন ইউপি সদস্য অংশগ্রহণ করেন। প্রতিব্যাচে ২৪ জন ইউপি সদস্যের অংশগ্রহণে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

গ্রাম আদালতের কার্যকারিতা ও স্থানীয় পর্যায়ে ন্যায়বিচার নিশ্চিত করতে এই প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গাইবান্ধার সুন্দরগঞ্জে গ্রাম আদালত বিষয়ক সাত দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী

আপডেট সময় : ০৮:৩৫:২৮ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫