ঢাকা ১২:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে আইনশৃঙ্খলা বিষয়ক মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার (২৯ মে) রূপগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সাইফুল ইসলাম। এতে আরও উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লিয়াকত আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আইভী ফেরদৌস, প্রাথমিক শিক্ষা অফিসার মাসুদ রানা, ভুলতা ইউপি চেয়ারম্যান আরিফুল হক ভুঁইয়াসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, স্থানীয় সাংবাদিক এবং সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

সভায় উপজেলার সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সমস্যা, মাদক নিয়ন্ত্রণ, সন্ত্রাস, চুরি, ডাকাতি ও ছিনতাই রোধসহ নানা গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হয়। পাশাপাশি আসন্ন ঈদুল আযহা উপলক্ষে উপজেলার ১৩টি গরুর হাটের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বারোপ করা হয়। গরুবাহী যানবাহন নির্বিঘ্নে চলাচল করতে আইনশৃঙ্খলা বাহিনী সবসময় সড়ক ও মহাসড়কে অবস্থান করবে বলেও নিশ্চিত করেন। ভুলতাস্থ আল্লাহর দান আড়ত ও গোলাকান্দাইল হাটে এবার সর্বনিন্ম হাশলিতে কুরবানির পশু কেনাবেচা হবে বলে হাটের ইজারাদাররা জানিয়েছেন।

সভা শেষে ইউএনও মো. সাইফুল ইসলাম আইনশৃঙ্খলা রক্ষায় সংশ্লিষ্ট সকলকে আরও দায়িত্বশীল, আন্তরিক ও সচেতনভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

রূপগঞ্জে উপজেলা প্রশাসনের আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০২:৪১:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫