ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

চরফ্যাশনে লঞ্চ ঘাটে নৌবাহিনীর অভিযান

ভোলার চরফ্যাশনে লঞ্চঘাটে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি রোধে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযান পরিচালনা করেছে।

বুধবার (২৮ মে) বিকেলে উপজেলার বেতুয়া লঞ্চঘাটে যাত্রীদের হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় এবং চাঁদাবাজি প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালিত হয়।অভিযান চলাকালে লঞ্চঘাট ও আশপাশের এলাকায় নৌবাহিনীর তত্ত্বাবধানে চেকপোস্ট স্থাপন করা হয়।

অভিযানকালে বেতুয়া লঞ্চঘাটে যাত্রীদের কাছ থেকে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি টোল আদায়ের অভিযোগে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন অভিযান পরিচালনাকারী কর্মকর্তা লেফটেন্যান্ট রিয়াদ হোসেন (ই), বিএন।

তিনি বলেন, “দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে এবং সাধারণ যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে নৌবাহিনী বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। ঈদকে ঘিরে যাত্রীদের যাতে কোনো ধরনের হয়রানি বা অতিরিক্ত ভাড়া গুনতে না হয়, সে লক্ষ্যেই এই অভিযান পরিচালিত হচ্ছে।

তিনি আরও জানান, অসাধু চক্রের দৌরাত্ম্য ঠেকাতে এবং যাত্রীসেবা নিশ্চিত করতে লঞ্চঘাট ও বাসস্ট্যান্ডে নৌবাহিনীর চেকপোস্ট স্থাপন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

স্থানীয় যাত্রীরা নৌবাহিনীর এ পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেন, এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হলে ভাড়া নিয়ে হয়রানি এবং চাঁদাবাজি অনেকাংশে কমে আসবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

চরফ্যাশনে লঞ্চ ঘাটে নৌবাহিনীর অভিযান

আপডেট সময় : ১০:১৯:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫