ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

কোটালীপাড়ায় ৪৫৮ জন ইমামদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলায় ৪৫৮ জন ইমামদের মাঝে ঈদসামগ্রী বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (২৭ মে) বিকালে কোটালীপাড়া পৌরসভার হলরুমে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ৪৫৮ টি মসজিদের ৪৫৮ জন ইমামের মাঝে এই ঈদসামগ্রী বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ইমামদের হাতে সেমাই, চিনি, চাল, তেলসহ বিভিন্ন প্রকার ঈদসামগ্রী তুলে দেন।

এসময় পৌরসভার প্রধান নির্বাহী পিযুষ কান্তি বিশ্বাসসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

কুশলা ইউনিয়নের কান্দি-আমবাড়ি মাদ্রাসা মসজিদের ইমাম মাওলানা শফিকুল ইসলাম বলেন, আমি একজন ইমাম হিসেবে কোটালীপাড়ায় এই প্রথম ঈদ উপলক্ষে সরকারি ভাবে বা কোন সরকারি কর্মকর্তার কাছ থেকে ঈদসামগ্রী পেলাম। আমরা ৪৫৮ জন ইমাম এই ঈদসামগ্রী পেয়ে খুবই আনন্দিত।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হক বলেন, দেশপ্রেমও ঈমানের একটি অংশ। আমাদের দেশকে ভালোবাসতে হবে। হিংসা ও অহংকার পরিহার করতে হবে। একজন মুসলমান হিসেবে আমাদের এমন কোন কাজ করা উচিত না যাতে আমাদের ধর্ম নিচু হয়ে না যায়। আমাদের ধর্ম সর্ম্পকে অন্য ধর্মের লোক যেন খারাপ ধারণা পোষণ না করে।

তিনি ইমামদের উদ্দেশ্যে বলেন, আমাদের সকলের দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমাদেরকে দুর্ণীতির বিরুদ্ধে কথা বলতে হবে। আমরা সকলে মিলে দুর্ণীতিমুক্ত একটি বাংলাদেশ গড়তে চাই।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

কোটালীপাড়ায় ৪৫৮ জন ইমামদের মাঝে ঈদসামগ্রী বিতরণ

আপডেট সময় : ০৯:২৭:৪৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মে ২০২৫