মৌলভীবাজার শহরতলীর হিলালপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী পীর আজাদের বাসা থেকে দুই নারীকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র সন্ত্রসহ আটক করেছে।
আজ বিকেল ৩ টার দিকে মৌলভীবাজার শহরতলীর মৌলভীবাজার- সিলেট রোর্ডের হিলালপুর এলাকায় শীর্ষ সন্ত্রাসী হত্যাসহ একাধিক মামলার আলোচিত আসামী আজাদুর রহমান পীর আজাদের বাসার ভেতর থেকে গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ও মৌলভীবাজার মডেল থানা পুলিশ বিপুল পরিমান দেশীয় ধারালো অস্ত্রসহ পীর আজাদের মা ফাতই বিবি ও বোন মনি বেগমকে জেলা গোয়েন্দা সংস্থা ও মৌলভীবাজার মডেল থানা পুলিশ আটক করে।
এ সময় অভিযানে সদর থানা পুলিশ ও গোয়েন্দা শাখার সদস্যরা ছিলেন।
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ মিনহাজ উদ্দিন জানান- গোপন সংবাদের ভিত্তিতে পীর আজাদের বাসা থেকে অভিযান চালিয়ে দা,বটি,চাইনিজ কোরাল,রাম দা,কিরিসসহ দুই নারীকে আটক করে থানায় নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।
সংবাদ শিরোনাম ::
শীর্ষ সন্ত্রাসী পীর আজাদের বাসা থেকে বিপুল পরিমাণ অস্ত্রসহ দুই নারী আটক
-
মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার - আপডেট সময় : ০৫:২৮:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫
- ৮৪ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ



















