ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

গর্বিত বোচাগঞ্জ, জাতীয় সেরার পাশে দাঁড়াল জামায়েতে ইসলামী

প্রাথমিক শিক্ষা পদক ২০২৫-এর ক্রীড়া ইভেন্টে ১০০ মিটার দৌড়ে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে অনন্য নজির গড়েছে দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলার দকচাই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সোহানা। তার এই সাফল্যে গর্বিত পুরো বোচাগঞ্জ উপজেলা। এবার তার শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করতে পাশে দাঁড়াল জামায়াতে ইসলামী বাংলাদেশ এর ২নং ইশানিয়া ইউনিয়ন শাখা।

সোমবার (২৬ মে) সকালে সোহানাকে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে বিদ্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয় যে, সোহানার ষষ্ঠ শ্রেণি থেকে এসএসসি পর্যন্ত পূর্ণাঙ্গ লেখাপড়ার ব্যয়ভার তারা বহন করবে। এ ঘোষণা দেন ইশানিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি আব্দুল বাতেন।

তিনি বলেন, “এমন মেধাবী শিক্ষার্থীর প্রতিভা বিকাশে সমাজের প্রতিটি সচেতন মানুষের এগিয়ে আসা উচিত। জামায়াতে ইসলামী সবসময়ই শিক্ষা ও মানবিক উদ্যোগের পাশে আছে, সোহানার শিক্ষাজীবন নিশ্চিত করতে আমরা অঙ্গীকারবদ্ধ।”

অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। আয়োজন শেষে একটি বর্ণাঢ্য আনন্দ র‌্যালি বের হয়, যা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে আশেপাশের সড়ক প্রদক্ষিণ করে।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক ফারজানা ববি বলেন, “সোহানার পরিশ্রম, আত্মনিবেদন এবং আমাদের শিক্ষকদের প্রচেষ্টায় আজ সে জাতীয় পর্যায়ে প্রথম হয়েছে। তার পাশে সংগঠন হিসেবে জামায়াতে ইসলামীর এই সহযোগিতা নিঃসন্দেহে প্রশংসনীয়।”

সোহানাও তার অনুভূতি জানিয়ে বলে, “এই সাফল্য সৃষ্টিকর্তার কৃপা ও আমার শিক্ষক, পরিবার এবং এলাকার সবার সহযোগিতার ফল। আজ যারা আমার পাশে দাঁড়ালেন, তাদের প্রতি আমি চিরকৃতজ্ঞ। আমি দেশের জন্য আরও বড় কিছু করতে চাই।”

উল্লেখ্য, সোহানা উপজেলার পর্যায়ে প্রথম হয়ে জেলা ও বিভাগীয় পর্ব অতিক্রম করে জাতীয় পর্যায়ে পৌঁছায় এবং সেখানেই ১০০ মিটার দৌড়ে প্রথম হয়ে অর্জন করে জাতীয় শ্রেষ্ঠত্ব।

সোহানার এই অনন্য অর্জন শুধু একটি বিদ্যালয়ের নয়, বরং পুরো বোচাগঞ্জ উপজেলার জন্য এক গর্বময় অধ্যায় রচনা করেছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

গর্বিত বোচাগঞ্জ, জাতীয় সেরার পাশে দাঁড়াল জামায়েতে ইসলামী

আপডেট সময় : ০৫:২০:১৭ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫