ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএসএফ

মৌলভীবাজারের বড়লেখার দুই সীমান্ত এলাকা দিয়ে ১২১ জনকে পুশইন করেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
রোববার (২৫ মে) ভোরে স্থানীয়দের সহযোগিতায় তাদের আটক করে বিজিবি। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে দুপুর দেড়টার দিকে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করা হয়।
এ নিয়ে বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অনুপ্রবেশকালে মোট ২৪০ জনকে আটক করলো বিজিবি।
বিজিবি ৫২ ব্যাটালিয়ন সূত্রে জানা যায়, আটকদের সবাই বাংলাাদেশি। তারা দেশের বিভিন্ন জেলার নাগরিক।
বিজিবির জানায়, রোববার ভোরে বড়লেখার লাতু এলাকায় ৭৯ জন এবং নিউ পাল্লাথল এলাকায় আরো ৪২ জনকে পুশইন করেছে বিএসএফ। তাদের পরিচয় যাচাই-বাছাই শেষে বিজিবি তাদের বড়লেখা থানায় হস্তান্তর করেছে বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মেহেদী হাসান ১২১ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে রবিবার দুপুরে জানান, তাদের আটক করে বড়লেখা থানায় হস্তান্তর করা হয়েছে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বড়লেখা সীমান্ত দিয়ে অনুপ্রবেশের সময় নারী ও শিশুসহ ১২১ জনক আটক করেছে বিজিবি। সকালে তাদের বড়লেখা থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃতদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। স্বজনরা এলে তাদের জিম্মায় ছেড়ে দেওয়া হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

বড়লেখা সীমান্ত দিয়ে আরোও ১২১ জনকে পুশইন করল বিএসএফ

আপডেট সময় : ১০:২৪:২৬ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫