ঢাকা ১০:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জাফর আহমদ (১০) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৫ মে) উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের শেখপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জাফর দক্ষিণভাগ শেখপাড়া কওমি মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র। সে উপজেলার সুজানগর ইউনিয়নের বড়থল আদর্শ গ্রামের কাউছার আহমদের ছেলে।
জানা গেছে, রোববার সকালে মাদ্রাসার মাঠে অন্যান্য ছাত্রদের সঙ্গে ফুটবল খেলছিল জাফর। খেলার একপর্যায়ে বলটি মাদ্রাসার একতলা ভবনের ছাদে উঠে আটকে যায়। এরপর জাফর বলটি আনতে সুপারি গাছ বেয়ে ছাদে ওঠে। এসময় অসাবধানতাবশত ছাদের ওপর দিয়ে যাওয়া বৈদ্যুতিক তারের সঙ্গে শরীরের সংস্পর্শ হলে ঘটনাস্থলেই সে মারা যায়। পরে খবর পেয়ে বড়লেখা ফায়ার সার্ভিস ও থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ করে বলেন, মাদ্রাসার ভবন ঘেঁসে খোলা বৈদ্যুতিক তার টানা ছিল। যা ছিল মারাত্মক ঝুঁকিপূর্ণ। পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে এই অবহেলা করছে। আজকের মর্মান্তিক দুর্ঘটনা এরই ফল। যদি সময়মতো প্রয়োজনীয় বিদ্যুৎ সুরক্ষা ব্যবস্থা নেওয়া হতো, তাহলে জাফরের মতো শিশু প্রাণ হারাত না। এই তারটি যদি এখনও সরানো না হয়, তাহলে ভবিষ্যতে আরও অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটবে।
বড়লেখা থানার ওসি আবুল কাশেম সরকার বলেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদ্রাসা ছাত্র মারা গেছে। তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার মর্গে প্রেরণ করা হয়েছে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

মৌলভীবাজারের বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:২২:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫