ঢাকা ০৯:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী বাংলাদেশ সনাতন আইনজীবী পরিষদের আহ্বায়ক তরুন, সদস্য সচিব সফল দাশ গণমাধ্যমের স্বাধীনতার পাশাপাশি জনগণের অধিকার সুরক্ষাও জরুরি : তথ্য প্রতিমন্ত্রী ৭৭ বছরের ভারতীয়ের চ্যাটজিপিটিকে ‘স্যার’ ডেকে ভাইরাল হওয়ার কাহিনি টঙ্গীতে ১৫ হাজার পিস ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক টেনেসিতে মৃত্যুদণ্ড কার্যকরের পরও বেঁচে আছেন ক্রিস্টা পাইক নেত্রকোনায় ব্যবসায়ীর শরীরে পেট্রোল ঢেলে আগুন দেওয়ার অভিযোগ হইচইয়ের নতুন সিরিজ ‘শলাকা রহস্য’ প্রকাশ্যে, তৃণা সাহার পোস্টার উন্মোচন জামালপুরে রাষ্ট্রীয় মর্যাদা ছাড়াই বীর মুক্তিযোদ্ধার দাফন সম্পন্ন মতলবে ট্রাক্টরের ধাক্কায় তরুণের মৃত্যু

সদরপুর থানা থেকে লুটের ১০ মাস পর শর্টগান উদ্ধার

ফরিদপুরের সদরপুর থানা থেকে গত বছরের ৫ আগস্ট দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগে লুট হওয়া আগ্নেয়াস্ত্রের মধ্যে একটি শর্টগান প্রায় ১০ মাস পর উদ্ধার করেছে সদরপুর থানা পুলিশ।

শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সদর ইউনিয়নের কালিখোলা মোড় এলাকার প্রশিকা এনজিও অফিসের গেটের পাশ থেকে শর্টগানটি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়।

সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, থানা হামলা, অগ্নিসংযোগ ও অস্ত্র লুটের মামলায় শনিবার পূর্বশ্যামপুর গ্রামের মোঃ রাতুল সর্দার (১৮) ও একই এলাকার মোঃ আনিসুল হককে (১৮) গ্রেফতার করা হয়। গ্রেফতারের পর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতেই কালিখোলা মোড় এলাকায় তল্লাশি চালিয়ে শটগানটি উদ্ধার করা হয়।

ওসি নাজমুল হাসান জানান, গত ৫ আগস্টের ঘটনায় দুর্বৃত্তরা থানা থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র লুট করে নিয়ে যায়। এর মধ্যে রাতুল ও আনিসের তথ্যের ভিত্তিতে একটি শর্টগান উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে সদরপুর থানা থেকে লুট হওয়া অন্যান্য আগ্নেয়াস্ত্রগুলো এখনও উদ্ধার হয়নি।
তিনি আরও বলেন, যদি কেউ এই লুণ্ঠিত অস্ত্রের কোনও হদিস দিতে পারেন বা ৯৯৯ নম্বরে ফোন করে তথ্য দেন, তাহলে তাকে পুরস্কৃত করা হবে।

ট্যাগস :

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনপ্রিয় সংবাদ

ফ্যামিলি কার্ড নিয়ে অনিয়ম করলে কঠোর ব্যবস্থা: তথ্য প্রতিমন্ত্রী

সদরপুর থানা থেকে লুটের ১০ মাস পর শর্টগান উদ্ধার

আপডেট সময় : ১০:৪৭:৪৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মে ২০২৫