‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি” প্রতিপাদ্যকে সামনে রেখে গোপালগঞ্জের কোটালীপাড়ায় ভুমি মেলার উদ্বোধন করা হয়েছে।
রবিবার সকাল ১০ টায় ভূমি মন্ত্রনালয়,ভূমি সংস্থার বোর্ড ও ভূমি ব্যবস্হাপনা অটোমেশন প্রকল্পের সহযোগিতায় উপজেলা ভূমি অফিসে তিনদিন ব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মাসুম বিল্লাহ।এসময় পিনজুরি ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সমির কুমার চাঁদ,আমতলী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ লোবান হোসেন,মাঝবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা মোঃ জাহাঙ্গীর হোসেন,রাধাগঞ্জ ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা কিশোর কান্তি চক্রবর্তী,সাদুল্লাপুর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা লিপটন মন্ডল,বান্ধাবাড়ী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা বিকাশ বিশ্বাস,সদর ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা প্রদিপ বিশ্বাসসহ উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারীগণ ও সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।
২৫ মে থেকে ২৭ মে পর্যন্ত ৩ দিনব্যাপী ভূমি মালিকদের সচেতনতার লক্ষে এই মেলা চলবে।
কোটালীপাড়া সহকরি কমিশনার (ভূমি) মো: মাসুম বিল্লাহ বলেন, ভূমি মেলা আমাদের জন্য অত্যন্ত গৌরবের একটি দিন। ভূমি ব্যবস্থাপনাকে জনবান্ধব ও ডিজিটাল রূপে গড়ে তোলার যে অঙ্গীকার সরকার নিয়েছে, এই ভূমি মেলা তারই একটি গুরুত্বপূর্ণ অংশ।
ভূমি অফিসকে দুর্নীতিমুক্ত, স্বচ্ছ ও সেবামুখী করতে আমরা নানা ধরণের উদ্যোগ নিচ্ছি। এখন মানুষ ঘরে বসেই অনলাইনে নামজারি আবেদন করতে পারছে, ভূমি উন্নয়ন কর দিতে পারছে, মৌজা ম্যাপ দেখতে পারছে। ভূমি সেবা এখন জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে আমরা সদা সচেষ্ট।
এই মেলায় আমরা সরাসরি জনগণকে ভূমি সংক্রান্ত বিভিন্ন ডিজিটাল সেবা প্রদানের ব্যবস্থা করেছি। আশা করি, মানুষ ভূমি নিয়ে ভোগান্তি না করে সহজে সেবা নিতে পারবে। আমরা প্রতিশ্রুতিবদ্ধ কেউ যেন ভূমি অফিসে এসে হয়রানির শিকার না হয়।
তিনি আরো বলেন, আপনারা নির্দ্বিধায় ভূমি অফিসে আসুন, সঠিক তথ্য নিন, আমরা আপনাদের পাশে আছি। আপনার সমস্যা, আপনার দাবি আমরা গুরুত্বসহকারে শুনতে ও সমাধান করতে প্রস্তুত।
মনিরুজ্জামান শেখ জুয়েল, গোপালগঞ্জ 


















